ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে নিষিদ্ধ জাল ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতে ২ জেলেকে অর্থদণ্ড 

Oplus_131072

মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের বাইশপুর এলাকায় বিশেষ কম্বিং অপারেশন ২০২৬ এর অংশ হিসেবে সিনিয়র মৎস কর্মকর্তার কার্যালয় মতলব দক্ষিন এর সহযোগিতায় নিষিদ্ধ বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল দিয়ে মাছ ধরার অপরাধে দুইজন জেলেকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনতাহিনা পৃথুলা এসময় আরও উপস্থিত ছিলেন মতলব দক্ষিন সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শামীম আহমেদ।
অর্থদণ্ডপ্রাপ্ত ব্যাক্তিরা হলেন বাইশপুর এলাকার জেলে দীনেশ (৬০) এবং রতীন্দ্র (৫৫)। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৫ এর ধারা অনুযায়ী, সরকার কর্তৃক নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার করায় দুই জনকে বিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মতলব দক্ষিন মৎস্য সিনিয়র কর্মকর্তা শামীম আহমেদ জানান  নিষিদ্ধ বেহুন্দি এবং অন্যান্য ক্ষতিকর জাল দিয়ে মাছ শিকার বন্ধে আমাদের বিশেষ কম্বিং অপারেশন এর অংশ হিসেবে আজকে দুই জন জেলেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলবে নিষিদ্ধ জাল ব্যবহার করায় ভ্রাম্যমান আদালতে ২ জেলেকে অর্থদণ্ড 

আপডেট : ১০:৫৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬