ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গণভোটে হ্যাঁ বিজয় করতে হাজীগঞ্জে এনসিপির প্রচারণা

ছবি-ত্রিনদী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করার লক্ষ্যে প্রচারণা কর্মসূচি পালন করেছে উপজেলা এনসিপি। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে হাজীগঞ্জ বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে হাজীগঞ্জ উপজেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদ রাকিব ও সাধারণ সম্পাদক তানিলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বাজারের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ, পথচারীদের সঙ্গে মতবিনিময় এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

সংক্ষিপ্ত পথসভায় নেতারা বলেন, গণভোট একটি গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের মতামতই সবচেয়ে বড় শক্তি। তারা উপস্থিত জনগণের উদ্দেশে গণভোটের গুরুত্ব তুলে ধরে সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

প্রচার কার্যক্রম চলাকালে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও তরুণদের সঙ্গে নেতাকর্মীদের আলোচনা করতে দেখা যায়। এ সময় বাজার এলাকায় উৎসাহী মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়।

এনসিপি নেতারা জানান, গণভোটকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও ধারাবাহিকভাবে এ ধরনের প্রচারণা চালানো হবে। তারা আশা প্রকাশ করেন, গণভোটে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ‘হ্যাঁ’ ভোটকে বিজয়ের পথে এগিয়ে নেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় আমি কোন বিভাজন চাই না,সকলে মিলেমিশে কচুয়ার উন্নয়নে কাজ করে যাবো-ড.আ.ন.ম এহছানুল হক মিলন

গণভোটে হ্যাঁ বিজয় করতে হাজীগঞ্জে এনসিপির প্রচারণা

Update Time : ১২:০৩:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬