ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের নেতৃত্বেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ-হাবিব-উন-নবী খান সোহেল

ছবি-ত্রিনদী

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রকৃত আদর্শে বিশ্বাসীরা কখনো লোভ-লালসার কাছে মাথা নত করে না। তিনি দাবি করেন, দীর্ঘ ১৭ বছর ধরে দমন-পীড়ন, মামলা-হামলা, কারাবরণ ও নির্যাতনের মুখেও বিএনপির নেতাকর্মীরা বীরত্ব ও সাহসিকতার সঙ্গে রাজপথে টিকে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, কোনো অপশক্তিই শহীদ জিয়ার গড়া রাজনৈতিক দল বিএনপিকে বাংলার মাটি থেকে একচুলও সরাতে পারবে না। তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশ হবে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো এক অবিস্মরণীয় রাষ্ট্র—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাবিব-উন-নবী খান সোহেল নেতাকর্মীদের উদ্দেশে বলেন, দলীয় ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ইতিহাসে এমন নজির রয়েছে যে, দলের বাইরে গিয়ে এমপি-মন্ত্রী এমনকি প্রেসিডেন্টও পরাজিত হয়েছে। তিনি বলেন, মানুষ অর্থের কাছে বিক্রি হয় না—মানুষ বিক্রি হয় আদর্শ ও নীতির কাছে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “দুধের স্বাদ ঘোলে মেটে না। তাই আওয়াজ তুলুন—ভোট দেবেন ধানের শীষে।” তিনি দাবি করেন, তারেক রহমান দেশের নেতৃত্বে এলে উন্নয়নের আলো ছড়াবে এবং ফরিদগঞ্জের উন্নয়নেও ইতিবাচক পরিবর্তন আসবে।

কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক বলেন, ফরিদগঞ্জের যুবদলের কিছু নেতা ভুল পথে হাঁটছে। যাঁরা ভুল পথে হাঁটছে তাদের উদ্দেশ্য করে বলেন, আজ রাত ১২টা পর্যোন্ত সময় দিলাম। নিজেকে সুদরাতে না পারলে বাকি জীবনের জন্য বিএনপি করা শেষ হয়ে যাবে। দীর্ঘ দিন যেই দলের জন্য মামলা হামলা খেয়েছেন। এখন ব্যক্তি স্বার্থে নিজের ক্যারিয়ার শেষ করার প্রয়োজন নেই। ধানের শীষের ছায়াতলে দলের সকলকে আশ্রয় নিতে হবেই। এর বিকল্প নেই।

জনসভায় জেলা বিএনপির সহসভাপতি ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ধানের শীষ প্রতীকের নির্বাচনী সমন্বয়ক শরীফ মোহাম্মদ ইউনুছের সভাপতিত্বে আরও বক্তব্য দেন—বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, প্রশিক্ষণবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি রাশেদা বেগম হীরা, জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট দুলাল মিয়া পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ও মজিবুর রহমান দুলাল, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রাকিব, ছাত্রদল নেতা আনন্দ সাহা, জেলা বিএনপি নেতা শুক্কুর পাটওয়ারী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা এম জেড আই জহিরুল ইসলাম, শেখ ফরিদ হোসাইন (ঢাকা মহানগর বিএনপি), নজরুল ইসলাম নোমান, বিল্লাল হোসেন, তরেক রহমান আজিজ, যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটোয়ারী ও মাহফুজুর রহমান টিপু, সাবেক যুবদলের সদস্য সচিব আব্দুল মতিন, জেলা যুবদলের সদস্য ফজলুর রহমান ফজলু, খুদে নেত্রী জেরেন আক্তার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় আমি কোন বিভাজন চাই না,সকলে মিলেমিশে কচুয়ার উন্নয়নে কাজ করে যাবো-ড.আ.ন.ম এহছানুল হক মিলন

তারেক রহমানের নেতৃত্বেই এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ-হাবিব-উন-নবী খান সোহেল

Update Time : ০১:০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬