ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ভারতীয় সিরাপ উদ্ধার যশোরের সীমান্ত

  • Reporter Name
  • Update Time : ১১:২৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯ Time View

অনলাইন ডেস্ক :

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে জড়িত সন্দেহভাজন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

সোমবার রাতে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় অত্র ব্যাটালিয়নের অধীন কায়বা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অস্ত্রসহ এক দুষ্কৃতিকারী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

সংবাদের পরিপ্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসানের নেতৃত্বে কায়বা বিওপি’র একটি টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস-এর ১৮ আর পিলার থেকে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামের দাদখালী এলাকায় পাকা রাস্তার পাশে গোপনে অবস্থান নেয়।

একপর্যায়ে টহল দল দেখতে পায়, একজন ব্যক্তি ইছামতি নদী পার হয়ে কায়বার দিকে আসছে। সন্দেহভাজন ব্যক্তি টহল দলের কাছাকাছি এলে তাকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু সে নির্দেশ অমান্য করে সাথে থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে ইছামতি নদীতে ঝাঁপ দেয় এবং সাঁতরে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বিজিবি সদস্যরা ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে একটি ৭.৬৫ এমএম (চায়না) পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি এবং ৪০ বোতল ভারতীয় এস্কার্প সিরাপ উদ্ধার করেন।

উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে পিস্তল ১ লাখ টাকা, ম্যাগাজিন ৫ হাজার টাকা, গুলি ১ হাজার টাকা এবং এস্কার্প সিরাপ ১৬ হাজার টাকা; মোট সিজার মূল্য ১ লাখ ২২ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত এলাকায় অস্ত্র, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনলাইন সংগ্রহিত

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বিজিবির অভিযানে পিস্তল-গুলি ও ভারতীয় সিরাপ উদ্ধার যশোরের সীমান্ত

Update Time : ১১:২৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬