ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

ছবি-ত্রিনদী

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ নলুয়া গ্রামের খান বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক মৃত শাহাদাত খানের স্ত্রী আমেনা বেগম রিনা (৬৫) এবং তার ছেলে এনামুল হক রাসেল খান (৩৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এনামুল হক রাসেল ও তার মা তাদের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে নতুন ভিটায় সেলো মেশিন দিয়ে পানি দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে তারা দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এক প্রত্যক্ষদর্শী জানান, আমি হঠাৎ আমেনা বেগম ও রাসেলের শরীরে আগুন জ্বলতে দেখে চিৎকার করি। প্রতিবেশীরা ছুটে এসে বালি দিয়ে আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে তারা মারা যান।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবির হুসনাইন সানীব ও মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

মতলব দক্ষিণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

আপডেট : ০৯:১৬:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬