ঢাকা ০৫:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
অঝোর ধারায় কাঁদলেন ইঞ্জি. মমিনুল হক এমপি

হাজীগঞ্জে বিএনপি নেতা এম এ নাফের শাহর জানাজায় মুসল্লিদের ঢল

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও সাবেক ছাত্রনেতা, বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ নাফের শাহর জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের নিজ বাড়ী বাকিলা ইউনিয়নের গোগরা গ্রামে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে মুসল্লিদের ঢল নামে।

গোগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জানাজার নামাজের পূর্বে মরহুম এম এ নাফের শাহর স্মৃতি চারণ করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মো. মমিনুল হক।

মরহুমের স্মৃতি চারণ করতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।

এ সময় তিনি বলেন, এম এ নাফের শাহ ছিলেন বিএনপির একজন নিবেদিত প্রাণ। অসুস্থ থাকাবস্থায় সে সংসদ নির্বাচনে মাঠে কাজ করেছে। দীর্ঘ দিন জেলে ছিলো। তার মুখের মধ্যে সব সময় হাসি ছিলো। অনেক কস্ট করে চলছে কিন্তু কারো কাছে হাত পাতেনি।

জানাজার নামাজে অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি জসিমউদ্দিন খান বাবুল, ডিএম শাহজাহান, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, যুগ্ম সম্পাদক আফজাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক রাফিউস শাদাত ওয়াসিম।

স্মৃতি চারণ করে আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, শাহরাস্তি উপজেলা বিএনপির আহবায়ক আয়েত আলী ভূইয়া, শাহরাস্তি উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হোসাইন, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাও. মোজাম্মেল হোসেন পরান, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সাবেক মেয়র মোস্তফা কামাল, হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুল মান্নান খান, ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মাও. নজরুল ইসলাম তালুকদার, হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, সি, যুগ্ম আহবায়ক শুক্কুর আলম বেপারী, সাহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক মিলন হোসেন মিলন, পৌর যুবদলের আহবায়ক মারুফ খান রাসেল, সদস্য সদস্য সচিব নাজমুল হাসান রাজন, উপজেলা ছাত্রদলের আহাবায়ক ফয়সাল হোসাইন, পৌর ছাত্রদলের সদস্য সচিব দীন ইসলাম টগর প্রমূখ।

জানাজার নামাজ শেষে এম এ নাফের শাহরকে পারিবাকির কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, এম এ নাফের শাহ বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে, মাসহ অসংখ্য গুণগ্রাহী রেখেগেছেন। তিনি দীর্ঘ দিন কিডনি, ডায়াবেটিস সহ নানান রোগে আক্রান্ত ছিলেন।

এম এ নাফের শাহ হাজীগঞ্জের ২নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সর্বশেষ তিনি হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক পদে অধিষ্ঠ ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কিশোর গ্যাং, মাদক নির্মূল, বাজার নিয়ন্ত্রণ মনিটরিংসহ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে আইন অনুযায়ী কঠোর হওয়ার নির্দেশ সাংসদের

অঝোর ধারায় কাঁদলেন ইঞ্জি. মমিনুল হক এমপি

হাজীগঞ্জে বিএনপি নেতা এম এ নাফের শাহর জানাজায় মুসল্লিদের ঢল

Update Time : ১১:২১:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬