ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মতলবের কৃতিসন্তান মহিউদ্দিন আহমেদ

মহিউদ্দিন আহমেদ

সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এর সহকারী একান্ত সচিব (এপিএস) পদে নিয়োগ পেয়েছেন  মতলবের কৃতিসন্তান মহিউদ্দিন আহমেদ (সৈকত)।
রোববার (১ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিক মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি  প্রজ্ঞাপন জারি করা হয়।
 প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের  মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এর অভিপ্রায় অনুযায়ী তাঁর সহকারী একান্ত সচিব পদে মহিউদ্দিন আহমেদ’কে নিয়োগ প্রদান করা হলো।
এছাড়াও উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা মহিউদ্দিন আহমেদ’কে তাঁর সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে। এ পদে মহিউদ্দিন আহমেদ ৯ম গ্রেডের বেতন স্কেলে নিয়োগ দেয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ কার্যকর হবে।
সাংবাদিক মহিউদ্দিন আহমেদ (সৈকত)-এর গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নবকলস পাটোয়ারী বাড়িতে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় যুক্ত আছেন। তিনি বাংলায় কৃষি বিষয়ক ই-কমার্স সাইট অ্যাগ্রোবাংলা ডট কমের প্রতিষ্ঠাতা। এছাড়াও জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিআইইউএএ)-এর যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করেছেন। তিনি ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সদস্য।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় জমিজমা বিরোধীদের জের ধরে গাছের চারা কর্তনের অভিযোগ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব হলেন মতলবের কৃতিসন্তান মহিউদ্দিন আহমেদ

Update Time : ১১:১৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬