হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সাবেক মোতাওয়াল্লি অধ্যক্ষ ডক্টর মো. আলমগীর কবির পাটওয়ারি রোজাদারদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করেছে। ইফতার ও দোয়া মাহফিল হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও সুধীজনসহ প্রায় ৫ হাজার রোজাদার অংশগ্রহণ করেন।
শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আয়োজিত এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতারির পূর্বে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারি বলেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থাপত্য নিদর্শন। এই মসজিদকে কেন্দ্র করেই হাজীগঞ্জে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-দীক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটেছে।
তিনি আরও বলেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স শুধু ধর্মীয় কার্যক্রমের কেন্দ্র নয়, এটি হাজীগঞ্জের গৌরব ও ঐতিহ্যের প্রতীক। এই ঐতিহ্যকে সমুন্নত রেখে হাজীগঞ্জের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
হাজীগঞ্জ পৌর এলাকার ভবিষ্যত পরিকল্পনা সরূপ বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রস্তাব উপস্থাপন করেন ড. মো. আলমগীর কবির পাটওয়ারী বলেন, হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে ৭/৮’শ মিটার দৈঘ্যের বাইপাস সড়ক নির্মাণ, মাটির নিচ দিয়ে ক্যাবল নেটওয়ার্ক সংযোগের মাধ্যমে বিদ্যুতের ব্যবস্থা, ফায়ার হাইড্রেন্ট বসানো হবে। যা হাজীগঞ্জ পৌরসভার নাগরিক সেবা আরো উন্নত আধুনিকায়ন হবে।
তিনি নাগরিক সেবা পেতে প্রতিটি ওয়ার্ডে পৌরসভার সেবাকেন্দ্র, জলাবদ্ধতা নিরসন ও পরিস্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে ময়লা-আবর্জনা ড্রাম্পিং’সহ আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব দেন। এছাড়া মানবসম্পন্ন, উৎপাদনশীল ও স্বেচ্ছাসেবী খাতের উন্নয়ন, বেকারত্ম দূরীকরণে দক্ষতা ভিত্তিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নসহ ওয়ার্ড ভিত্তিক সমাধানমূলক কর্মসূচি প্ল্যান মোতাবেক গ্রহন ও বাস্তবায়ন কথা উল্লেখ করেন আগামীল মেয়র প্রার্থী আধুনিক হাজীগঞ্জের রুপকার ড. আলমগীর কবির পাটওয়ারী।
এসময় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের মোতওয়াল্লী প্রিন্স শাকিল আহমেদ, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের আইন উপদেষ্টা ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ’সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমর্থক, ব্যবসায়ী, শিক্ষক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সুধী’সহ হাজীগঞ্জ পৌরসভাধীন বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি পেশার লোকজন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত রোজাদাররা উপস্থিত ছিলেন।
ইফতার ও দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’সহ চাঁদপুর-৫ আসনের প্রয়াত সাংসদ এমএ মতিন ও হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা আহমাদ আলী পাটওয়ারী (রহ.)সহ প্রয়াতদের মাগফেরাত এবং বর্তমান সাংসদ ইঞ্জি. মমিনুল হক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।