ঢাকা ০২:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাস্থ ১নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া

প্রতি বছরের ধারাবাহিকতায় এবছরও রমজান উপলক্ষে ঢাকাস্থ ১ নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ ) রাজধানীর গুলিস্তান খন্দকার পার্টি সেন্টারে ১ নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এবি হান্নান জাকারিয়া ও জুবায়ের হোসেনের যৌথ সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ওবায়েদ উল্লাহ , এছাড়া প্রধান অতিথি হিসেবে ইফতার পূর্ব আলোচনায় অংশ নেন ফোরামের প্রধান উপদেষ্টা রাজারগাঁও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও চেয়ারম্যান মফিজুর রহমান । এছাড়া আরো উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান নেছার, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম, রাজারগাঁও ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল খাঁন , রাজারগাঁও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুন, যুবদল নেতা আল আমিন ভূঁইয়া , রাজার গাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর মোল্লা নয়ন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু, ছাত্রনেতা মাহাবুবুর রহমান বাবু, সাদ্দাম হোসেন, তাছলিম, কাউছার পাটোওয়ারী সহ ঢাকাস্থ রাজারগাঁও ইউনিয়নের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজারগাঁও ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাতের মাধ্যমে আলোচনা পর্ব শেষ হয়। উৎসবমূখর ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানস্থল মূহুর্তেই ঢাকার বুকে যেন এক টুকরো রাজারগাঁও হয়ে উঠে। ফোরামের সভাপতির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শেষ হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ঢাকাস্থ ১নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া

ঢাকাস্থ ১নং রাজারগাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ইফতার ও দোয়া

Update Time : ১১:৪২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬