ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুরের বালতির পানিতে ডুবে মো. আবরাহাম নামের এক বছর বয়সি এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আলীগঞ্জ-কংগাইশ এলাকার বড় হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশু আবরহাম উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড  কালচোঁ গ্রামের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।
জানা গেছে, মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে শিশু আবরাহাম। শুক্রবার দুপুরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। এসময় নানার বসতঘরের ভিতরের বাথরুমে থাকা বালতির পানিতে উপুড় হয়ে পড়ে থাকতে দেখতে পেয়ে শিশুটির মা ডাক-চিৎকার শুরু করেন।
তাৎখনকি পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশু আবরাহামকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, নিজ বসতঘরে শিশুটি খেলতে গিয়ে বাথরুমে রাখা বালতির পানিতে পড়ে যায়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মারা গিয়েছে। তিনি যেসব ঘরে সাঁতার না জানা শিশু রয়েছে, সেসব অভিভাবকদের আরো বেশি সতর্ক থাকার অনুরোধ জানান।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে ইয়াবাসহ ১৩ মামলার আসামি চিহ্নিত মাদক কারবারি আটক

হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০৮:৫০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬