ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লেংটার মেলায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, খাদেমকে কু’পিয়ে জ’খম

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • 181

বেলতলী লেংটার মেলায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারি। খাদেম লাল মিয়া মুমূর্ষু অবস্থায় হাসপাতালে।

মতলব উত্তরের সাদুল্লাপুর ইউনিয়নের হযরত শাহ সোলেমান লেংটার মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়াকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১মার্চ) বিকেলে শাহ সোলেমান লেংটার ১০৭তম ওরশ ও মেলার প্রথম দিনে মেলাস্থলে এ ঘটনা ঘটে।

জানা যায়, শাহ সোলেমান লেংটার ১০৭তম ওরশে প্রথম দিনে ১০থেকে ১২ লক্ষাধিক লোকের সমাগম হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ভক্ত আশেকান ও অনুসারীরা মাজারে নগদ টাকা, গরু, ছাগল ও মহিষ এগুলো দিয়ে থাকে। টাকা, গরু, ছাগল, মহিষ ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে বিরোধের জেড়ে মাজারের প্রধান খাদেম লাল মিয়ার মাথায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন খাদেমকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়ার উপর হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। হামলাকারীদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

লেংটার মেলায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া, খাদেমকে কু’পিয়ে জ’খম

আপডেট : ০৮:০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬