ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হাজীগঞ্জে সাংবাদিক হাবীবের শশুরের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল

হাজীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও উন্নয়ন কমিটির আহবায়ক সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্’র শশুর মো. আনোয়ার হোসেন আনুর মৃত্যুর ৪০ দিন উপলক্ষ্যে তাঁর মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে মরহুমের নিজ বাড়িতে কবর জিয়ারত এবং এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া-মাহফিলে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, টোরাগড় দক্ষিণ পাড়া আল-আমিন জামে মসজিদের সহকারী ইমাম মাও. মো. আলম। এর আগে মিলাদ ও দোয়া-মাহফিল পরিচালনা করেন, বদরপুর চর বাড়ি জামে মসজিদের ইমাম মাও. আরিফ হোসেন।

দোয়া মাহফিলে মসজিদের মুসুল্লী, মরহুমের পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিজ বাড়ির লোকজন উপস্থিত ছিলেন। এর আগে গত ১৯ ফেব্রুয়ারী, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম রমজানের দিন ইফতারের পর তিনি নিজ বাড়িতে অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।

পরের দিন শুক্রবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৯টায় হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়া আল-আমিন জামে মসজিদে জানাযা শেষে ওই গ্রামের সর্দার বাড়ির (কাশেম কমিশনারের বাড়ির) পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

এদিকে শশুর ও তাঁর মরহুম বাবা, ছেলে ও ভাতিজাসহ পরিবারের অন্যান্য প্রয়াত সদস্যদের মাগফেরাত কামনা করে সকলের দোয়া কামনা করেন, সাংবাদিক মোহাম্মদ হাবীব উল্যাহ্।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে দুই হাজার বৃক্ষরোপন কার্যক্রম উদ্বোধন করলেন এমপি

হাজীগঞ্জে সাংবাদিক হাবীবের শশুরের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল

Update Time : ০৮:৫২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬