ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

ছবি-ত্রিনদী

শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোররাতে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামে আটকের এ ঘটনা ঘটে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, ভোররাতে পুলিশের একটি টিম ওই ইউনিয়নের আয়নাতলী গ্রামে অভিযান চালায়। ওই সময় আয়নাতলী পুরাতন বোটঘর ঠাকুর বাড়ির সামনে পাকা রাস্তার ওপর একটি পিকআপ ভ্যানসহ ৫/৬ জন ডাকাত সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতিকালে পিকআপ ভ্যান ও ডাকাতির সরঞ্জামসহ ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো : হাজীগঞ্জ উপজেলাধীন বেলঘর কাঠালিয়া বাড়ির মৃত ইউনুছের পুত্র রোকনুজ্জামান (২৫), হবিগঞ্জের লাখাই থানাধীন স্বজন গ্রামের বিল্লাল হোসেনের পুত্র হোসাইন (২২) এবং বরিশালের গৌরনদী থানাধীন আধুনা গ্রামের মুক্তার বেপারীর পুত্র সাগর (২০)।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রুজু এবং আদালতে সোপর্দ করা হয়েছে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র ও পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তার

Update Time : ১০:৪৪:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬