ঢাকা ০৪:২১ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরের শ্রেষ্ঠ ওসি হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার

ছবি-ত্রিনদী

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার। তিনিসহ মার্চ মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠত্বের চারটি পুরস্কারে পুরস্কৃত হয় হাজীগঞ্জ থানা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত এ মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন, পুলিশ সুপার মো. রবিউল হাসান।

জানা গেছে, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কর্মে উৎসাহ-উদ্দিপনা প্রদানে দেশের সকল জেলায় কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করে থাকেন পুলিশ সুপার। এর ধারাবাহিকতায় চাঁদপুরেও প্রতিমাসে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় কর্মকর্তাদের মাঝে পুরস্কৃত করা হয়।

এ মাসে (মার্চ) জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী উপ-পরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ ও শ্রেষ্ঠ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন মুন্না পুরস্কৃত হন।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, পুরস্কার মানুষের কর্মস্পৃহা ও দায়িত্ব বাড়ায়। নিরাপদ পরিবেশ ও মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনারা মাদক, ইভটিজিং’সহ সামাজিক অপরাধ প্রতিরোধে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মৈশামুড়া বাজারে জোরপূর্ব দখল করে ইমারত নির্মাণের অভিযোগ, আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা

চাঁদপুরের শ্রেষ্ঠ ওসি হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার

Update Time : ১০:৫৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬