মতলব উত্তর উপজেলার ৫নং উপাদি উত্তর ইউনিয়নের সময়ের সাহসী সন্তান আলহাজ্ব মোঃ ইলিয়াস মিজি শাসক নয়, সেবক হওয়ার প্রত্যায় নিয়ে জনগনের পাশে থাকতে চান, নেতা নয় নীতির প্রশ্নে মানবতার কল্যাণে কাজ করার স্বপ্ন নিয়ে,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সেবকের আর্টিষ্ট হয়ে ৫নং উপাদী ইউনিয়নের জনগণের সেবা করতে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবারও আলোচনায় রয়েছেন সে।
আলহাজ্ব মোঃ ইলিয়াস মিজি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল চাঁদপুর জেলা সহ সভাপতি, সাবেক মতলব দক্ষিন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ৫নং উপাদী উত্তর ইউনিয়ন বিএনপি সদস্য, উপাদী উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক নির্বাচিত সভাপতির দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করেছেন।
মাদক, চাঁদাবাজ সন্ত্রাসমুক্ত, আধুনিক, ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস গড়ার আর্টিস্ট হিসাবে জনগণের পাশে থেকে কাজ করার কারনেই চেয়ারম্যান হিসেবে দেখতে তৃণমূলে ব্যাপক আলোচনায় রয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই সারাদরশের মত মতলব দক্ষিন উপজেলার ৫নং উপাদি উত্তর ইউনিয়নে একজন কর্মী বান্ধবও জন দরদী নেতা হওয়ার কারণে ইউনিয়ন জুড়ে এখন শুধু আলোচনায় তিনিই রয়েছে তিনি।
স্থানীয়ভাবে আলোচনা করলেই যোগ্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইলিয়াস মিজির নাম চলে আসে। আনুষ্ঠানিক তফসিল ঘোষণা না হলেও ইউনিয়ন ব্যাপী সম্ভাব্য সকল প্রার্থীরাই ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি নিতে শুরু করেছেন।
উপাদি ইউনিয়নের গরিব অসহায়,দুস্থ মানুষের আশার প্রদীপ হয়ে ঘরে ঘরে আলো ছড়াচ্ছে ইলিয়াস মিজি। বিগত দিনে তিনি ইউনিয়নের মানুষের বিপদে আপদে অভিভাবকের মতো পাশে দাঁড়িয়ে নিঃস্বার্থভাবে সেবা প্রদান করার কারণে জনপ্রিয়তারে তুঙ্গে রয়েছে, একজন জনপ্রতিনিধির যে সব গুণাবলী দরকার তার সব কিছুই তার মধ্যে রয়েছে।
মাদক ইভটিজিং বাল্য বিয়ে সন্ত্রাস নির্মূলে তিনি সব সময় জোরালোভাবে কাজ করছে, কোন মানুষ যাতে হয়রানির শিকার না হয় তার জন্য নিজেকে ইউনিয়নব্যাপী বিলিয়ে দিয়েছে।
বিএনপির দুর্দিনে বিগত ১৭ বছর দলীয় কান্ডারী হিসেবে ৫নং উপাদি ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর পাশে উপজেলা বিএনপির নির্দেশনা মোতাবেক থেকে কাজ করেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী, ড. জালালকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করে বিজয় নিশ্চিত করেছে, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তারেক রহমানের নির্বাচনী ইশতেহারগুলো তুলে ধরেছে। এজন্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইলিয়াস মিজির বিকল্প নেই বললে ইউনিয়নবাসী জানিয়েছেন।
ছাত্র রাজনীতি থেকে বেড়ে উঠা স্বৈরাচার এরশাদ বিরোধী কারা নির্যাতিত একজন ক্লিন ইমেজের সাদা মনের মানুষ হিসাবে,উপাদি ইউনিয়নের দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের কাছে পরিচিতি রয়েছে ।
ইলিয়াস মিজি জানান, বিগতদিনে মানুষের কল্যাণে কাজ করায় মানুষ এখনো আমাকে মনে রাখছে, মাঠ পর্যায়ে দীর্ঘদিন কাজ করেছি, জনগণের পাশে থেকে সেবা প্রদান করেছি এ সেবা অব্যাহত এখনো রয়েছে।
উল্লেখ্য আলহাজ্ব মোঃ ইলিয়াস মিজি ২০১১ সালে উপাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ও চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
Reporter Name 
























