ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সকলে মিলে সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গিকার

হাজীগঞ্জে ইঞ্জি. মমিনুল হক এমপির নেতৃত্বে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা

  • Reporter Name
  • Update Time : ০১:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • ৩৫ Time View

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি নেতৃত্ব দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন। শোভাযাত্রায় ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা উপস্থাপনা—হাতি-ঘোড়ার প্রতিকৃতি, গ্রামীণ জীবনের চিত্র, মুখোশ ও রঙিন ব্যানার-ফেস্টুন।

শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে এমপি মমিনুল হক বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। এই উৎসবের মধ্য দিয়ে জাতি নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা পায়। তিনি বলেন, “নববর্ষ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে। সকল ভেদাভেদ ভুলে আমরা একসাথে নতুন বছরের সূচনা করি।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় তিনি সকলকে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে একযোগে কাজ করার আহ্বান জানান।

আরো পড়ুন-শাহরাস্তি ও হাজীগঞ্জে কাল থেকে বন্ধ হচ্ছে ৪৫টি বাজারে খাজনা আদায়

এদিকে, শোভাযাত্রাকে ঘিরে পুরো হাজীগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করে। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও নিজ নিজ উদ্যোগে বর্ষবরণ কর্মসূচি পালন করে।

শোভাযাত্রার সার্বিক ব্যবস্থাপনা ও সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন।

এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানজিনা জাহান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার উল্যাহ, উপজেলা বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী, ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম, মিজানুর রহমান, গোলাম মোস্তফা স্বপন, মজিবুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরনবী সম্রাট, মিজানুর রহমান সেলিম, হুমায়ুন কবির স্বপনসহ হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতি অঙ্গনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও হাজীগঞ্জে নববর্ষকে বরণ করতে নানা আয়োজনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়, যা এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

আগামী এক সপ্তাহের মধ্য হাজীগঞ্জ বাজারের স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুতির নির্দেশ দিলেন এমপি

সকলে মিলে সুন্দর বাংলাদেশ গড়ার অঙ্গিকার

হাজীগঞ্জে ইঞ্জি. মমিনুল হক এমপির নেতৃত্বে বর্ষবরণের বর্ণাঢ্য শোভাযাত্রা

Update Time : ০১:৩৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬