ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মাহফিল

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে প্রতিষ্ঠানের হলরুমে বিদায়ী শিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর হোসেন, অভিভাবকদের মধ্যে হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানউল্যাহ পাটওয়ারী প্রমুখ।

প্রভাষক মো. কামরুল হাসানের উপস্থাপনায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, বিএমটি শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ (সাধারণ) শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান ও মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত প্রমুখ।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারহান ওয়াসি, হামিম সরওয়ার ও আহমেদুস সালেকীন, অধ্যয়নরতদের মধ্যে শাহিরা নওশিন নিশাত, তাসনূভা নওরিন, বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন রাহমুন ফেরদাউস ও অধ্যয়নরতদের মধ্যে তামজিদা ইসলাম লামহা।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন শিক্ষার্থী মো. ইসমাইল হোসেন ও গীতা থেকে পাঠ করেন উৎকর্ষ ভৌমিক। এর আগে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবে শিশুকে বলৎকারের মামলায় মসজিদের ইমাম গ্রেফতার 

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট উবিতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মাহফিল

Update Time : ০৫:০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬