হাজীগঞ্জ পৌরসভাধীন আল কাউসার স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা প্রদান।করা হয়েছে। শিক্ষার্থীদের সফলতা কামনা করে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রতিষ্ঠানের হলরুমে দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন, হাফেজ মাও. মীর হোসাইন।
প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাও. শরীফ হোসাইন পাটোয়ারী, আল কাউসার মাদরাসার সুপার গোলাম ফারুক মো. ইয়াহিয়া, শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক, মাধ্যমিক শাখার সমন্বয়কারী বিএম কলিমুল্লাহ মিলন, প্রাথমিক শাখার সমন্বয়কারী মো. জামাল উদ্দিন।
এসময় আরোও বক্তব্য রাখেন, মোহেব্বুর রহমান, মাহমুদ হাসান, আব্দুল্লাহ, মিজানুর রহমান, কাউসার আহমেদ, পরীক্ষার্থীদের মধ্যে নাবিল আহমেদ, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে মাহদী প্রমুখ। বক্তব্য শেষে পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া-মাহফিল পরিচালনা করেন, মাও. সাইফুল ইসলাম মোল্লা।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মুহতাসিম মাহিম তামিম, ইসলামী সংগীত পরিবেশন করেন আহানাফ ইসলাম ও সাফওয়ান। এ সময় অন্যান্য অতিথিবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি: 




















