ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১০৪ Time View

চাঁদপুরের হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার  সদর ইউনিয়নের সুবিদপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার একটি দল সুবিদপুরের ‘মায়ের দোয়া’ দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল জব্বার ও তদন্ত কর্মকর্তা রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূরে আলম।

অভিযানের সময় মো. মোজাম্মেল হোসেন (মুজা) নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে লুঙ্গির বাম পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে মাছ আড়ৎ বন্ধ: ব্যবসায়ীদের পরিবারের মানববন্ধন, সমাধানের দাবি

হাজীগঞ্জে ১৫০ পিস ইয়াবাসহ মাদককারবারি আটক

Update Time : ০৯:৩৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬