ঢাকা ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে প্রকাশনা উৎসব ও সাংবাদিকদের সাথে মতবিনিময় 

প্রতিনিধির পাঠানো ছবি।

চাঁদপুর জেলার মধ্যে সনামধন্য এবং ঐতিহ্যবাহী  শিক্ষা প্রতিষ্ঠান মতলব কেএফটি কলেজিয়েট স্কুলে প্রকাশনা উৎসব ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কেএফটি কলেজিয়েট স্কুল পরিচালনার নীতি -কৌশল সাধনোপায় নির্দেশিকা গ্রন্থের প্রকাশনা উৎসব গত সোমবার ২০ এপ্রিল বেলা সাড়ে এগারোটায় কাদের মোল্লা ফাতেমা বেগম ট্রাস্ট হল রুমে ‘নীতি -কৌশল ও সাধনোপায়’ নামক বইটির মোড়ক উন্মোচন করা হয়।
বৃহত্তর মতলব তথা মতলব দক্ষিণ ও মতলব উত্তর উপজেলার সাংবাদিকদের সাথে নিয়ে মোড়ক উন্মোচন করেন বইটির সম্পাদক এবং কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মো. জাকির হোসেন কামাল।
এসময় তিনি বলেন, মানসম্মত শিক্ষার আলো ছড়িয়ে কেএফটি কলেজিয়েট স্কুল একদিন দেশ সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করবে এটাই আমরা প্রত্যাশা করি । এ ক্ষেত্রে আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ লেখনীর মাধ্যমে আরো বেশি প্রচার এবং প্রসার ঘটবে ইনশাআল্লাহ। এ প্রতিষ্ঠানে আপনার এবং আপনাদের আত্বীয় স্বজনের ছেলে- মেয়ে পড়াশোনা করে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতায় ইতিমধ্যে উপজেলা, জেলা, বিভাগ এবং জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে মতলবের গৌরব ও সুনাম অক্ষুণ্ণ রেখেছে। আপনারা এ প্রতিষ্ঠানটিকে নিজের প্রতিষ্ঠান মনে করে বুদ্ধি, পরামর্শ দিয়ে সাথে থাকবেন এবং পাশে থাকবেন -এটাই প্রত্যাশা করি ।
এসময় বক্তব্য রাখেন- কেএফটি কলেজিয়েট স্কুলের গভর্ণিং বডির  সদস্য হান্নান অপু, মতলব প্রেসক্লাবের আহবায়ক মো. আমির খসরু প্রধান, সিনিয়র যুগ্ম-আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, চাঁদপুর টাইমসের সহ-সম্পাদক আব্দুল গণি, মতলব প্রেসক্লাবের সদস্য মোজাহিদুল ইসলাম কিরণ, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি ইসমাইল খান টিটু, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি আক্তার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. মাহফুজ মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম -আহবায়ক রেদওয়ান আহমেদ জাকির, কালবেলা মতলব উত্তর উপজেলা প্রতিনিধি মমিনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন – মতলব উত্তর প্রেসক্লাবের সদস্য সচীব মনিরুল ইসলাম মনির, মতলব প্রেসক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম প্রধান, মান্নান খান, সফিকুল ইসলাম রিংকু, সমীর ভট্টাচার্য বলু, সাইয়েদুল আরেফিন শ্যামল, মাইটিভির মতলব প্রতিনিধি দ্বীন ইসলাম, সাংবাদিক সফিকুল ইসলাম, প্রিয় চাঁদপুর এর মতলব দক্ষিণ প্রতিনিধি সাইফুল ইসলাম সবুজ, সাংবাদিক শামীম জশ, দৌলত হোসেন আবির, মুরাদ, ও লিংকন প্রমুখ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা ও সমন্বয় কমিটি গঠন

মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলে প্রকাশনা উৎসব ও সাংবাদিকদের সাথে মতবিনিময় 

Update Time : ০৮:৫৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬