হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনায় তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের অভিপ্রায় মোতাবেক নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা ও সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন এ কমিটি গঠন করেন।
গত রোববার (১৯ এপ্রিল) গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটির আহবায়ক হলেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, সদস্য সচিব উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন।
এছাড়া পরিচালনা কমিটিকে সহায়তার করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়। কমিটির আহবায়ক হলেন, ভাই ভাই ক্যাবল অপারেটরের স্বত্বাধীকারী নূরন্নবী সম্রাট, সদস্য সচিব মার্সেল শো-রুমের স্বত্বাধীকারী মো. মিজানুর রহমান সেলিম ও সদস্য ফারহান ট্রেডার্সের স্বত্বাধীকারী মো. এমরান হোসেন।
প্রসঙ্গত, ভোটার তালিকা নিয়ে অসন্তোষ, আদালতে মামলা ও দুই পক্ষের মারমূখী অবস্থান এবং সড়ক অবরোধ করে আন্দোলনের কারণে ২০২৩ সালের ২০ মে, শনিবার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার মো. ইকবালুজ্জামান ফারুক।
নিজস্ব প্রতিনিধি: 





















