চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে সম্ভব্য মেয়র পদপ্রার্থী এ্যাডভোকেট সাইফুল মোল্লার উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাদ মাগরিবের আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ (রহ.) জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।
দোয়া ও মিলাদের পূর্বে মুসল্লীদের সাথে সালাম বিনিময় করেন এ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা।
তিনি বলেন, মসজিদ রাজনীতির জায়গা না। রাজনৈতিক কোনো বক্তব্য এখানে দিবো না। মাগরিবের নামাজ আদায় করতে এসে আপনাদের সাথে সালাম বিনিময় করলাম। ওই সময় উপস্থিত মুসল্লীদের কাছে দোয়া কামনা করেন তিনি।
এ সময় উপস্থিতি ছিলেন মসজিদে স্থানীয় মুসল্লিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ উল্যাহ বুলবুল: 





















