ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় সরকারি প্রবাহমান খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ

প্রতিনিধির পাঠানো ছবি।

কচুয়া পৌরসভার হাজীগঞ্জ, কচুয়া ও সাচার সড়কের  বিশ্বরোড এলাকার ব্রাক অফিসের দক্ষিণ পাশে কচুয়া বাজারের সরকারি প্রবাহমান খালের উপর ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আব্দুল জলিল নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। স্থানীয় লোকজন একাধিকবার প্রশাসন ও পৌরসভাকে বিষয়টি অবগত করলেও কোন ব্যবস্থা নিচ্ছেন না।

স্থানীয় সূত্র জানা গেছে, এই খালটি খননের কাজ শুরু হয়েছে। খালের উপর অবৈধভাবে জায়গা দখল ভবন বর্তমান নির্দিষ্ট জায়গা খাল খনন করতে পারছেন না সংশ্লিষ্ট ঠিকাদারী লোকজন। ভবন নির্মাণ শুরুতে  আব্দুল জলিলকে সরকারি জায়গার উপর ভবন নির্মাণ না করার জন্য বাধা প্রদান করলে সে প্রভাব খাটিয়ে সরকারি খালের উপর ভবন নির্মাণের কাজ শুরু করেন । বিষয়টি পৌরসভা ও উপজেলা প্রশাসনকে অবগত করলেও সরকারি জায়গা রক্ষা করার জন্য কোন প্রতিক্রিয়া নেই বলে স্থানীয়রা জানান।

সরজমিনে গিয়ে রবিবার সকালে দেখা গেছে, ওই ভবনের পাশে সরকারি খাল খননের বেকু আসলে সরকারি খাল উন্মুক্ত করে ভবন ভেঙ্গে ফেলার জন্য জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক  আশপাশের একাধিক লোকজন জানান, দেশের প্রধানমন্ত্রী যখন সারা দেশে খাল খনন ও জলাশয় রক্ষার নির্দেশ দিচ্ছেন, তখন  আব্দুল জলিল প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগুরুত্বপূর্ণ এই সরকারি খালটি দখল করছেন। তারা প্রভাব খাটিয়ে এই নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ সাধারণ মানুষের।​

উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল বলেন, যদি সরকারি জায়গার উপর ভবন নির্মাণ করা হয়  অতি শিগগিরই অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হবে এবং সরকারি খাল উন্মুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বরিশালে নতুন বিভাগীয় কমিশনার চাঁদপুরের খলিল আহমেদ

কচুয়ায় সরকারি প্রবাহমান খাল দখল করে ভবন নির্মাণের অভিযোগ

Update Time : ১০:১৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬