চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এক অভিযানে নায়েরগাঁও পূর্ব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন ইব্রাহিম খলিল পাটোয়ারী (৩৫)। তিনি মতলব দক্ষিণ উপজেলার ২ নম্বর নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর (পাটোয়ারী বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতা রফিকুল ইসলাম পাটোয়ারী এবং মাতা মৃত রহিমা খাতুন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।




























