কচুয়ায় আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, কচুয়া উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে কচুয়া বিশ্বরোড ফায়ার সার্ভিসের পূর্ব পাশে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী, ড.আনম এহছানুল হক মিলন এমপি। এ সময় তিনি বক্তব্যে বলেন,বিএনপি জনগণের সরকার এবং আপনাদের সরকার। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। আমরা উপজেলা রাস্তাঘাটে কোন স্পিড বেকার দিয়ে কোন টোল আদায় করতে পারবে না। কচুয়া কোথায় কোন মাদকের স্থান হবে না । আমি মিলন সুস্থ আছি,আপনাদের পাশে সবসময় আছি। কচুয়া সকল কিছু সমস্যা আপনাদেরকে নিয়ে সমাধান করবো। কচুয়া উপজেলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা। যেখানে কোন বৈষম্য থাকবে না, কোন অপরাধীদের স্থান হবে না।
চাঁদপুর জেলার শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কচুয়া উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আজিজ আহমেদ মানিকের সভাপতিত্বে ও উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ উল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, উপজেলা বিএনপি’র প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, পৌর সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান,উত্তর কচুয়া বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সারফিন হোসাইন, মাহবুব আলম মৃধা,পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারীর,কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমদ আজাদ,উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুন নবী সুমন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন পাটোয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল কাহার আহমেদ মজুমদার, সাধারণ সম্পাদক সম্রাট রইশ উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সেলিম মাস্টার, শ্রমিক দলনেতা গিয়াস উদ্দিন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, পৌর শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন, মোঃ জাহাঙ্গীর আলম,সাচার ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল সালাম, কাদলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জহিরুল ইসলাম,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন সভাপতি সাদেক পাটোয়ারী, আশ্রাফপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক বাচ্ছু মেম্বার প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরে উপস্থিত ছিলেন।
Reporter Name 












