ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা ও ব্যাটারি উদ্ধার

ছবি-ত্রিনদী

চাঁদপুরের শাহরাস্তিতে আন্তঃজেলা অটোরিকশা ও মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুটি অটোরিকশা, একটি মোটরসাইকেল ও পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (৩ মে) বিকেল প্রায় ৫টার দিকে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় একটি দল অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন।

গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ঘুঘুশাল এলাকায় একটি বাড়ির পাশে খালি জায়গায় অভিযান চালিয়ে প্রথমে মো. ইউসুফ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউনিয়নের নাইনগর এলাকার বাসিন্দা।

এ সময় তার হেফাজত থেকে দুটি চোরাই অটোরিকশা, একটি অটোরিকশার কাটা অংশ, একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল এবং পাঁচটি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়।

পরে ইউসুফকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সাহাপুর এলাকার বাগানবাড়ী ব্রিজের ওপর থেকে আরও তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

পুলিশ জানায়, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং আরও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

শাহরাস্তিতে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, অটোরিকশা ও ব্যাটারি উদ্ধার

আপডেট : ১০:৪৯:২৯ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬