প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আগমন উপলক্ষে তার নির্ধারিত কর্মসূচিকে সামনে ভেন্যু পরিদর্শন করেছেন, জেলা প্রশাসন ও জেলা পুলিশসহ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। শনিবার জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার খাল খনন উদ্বোধন ও জনসভাস্থল ঘুরে দেখেন।
আগামী ১৬ মে, শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এছাড়া তিনি সুধী সমাবেশ ও জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে চাঁদপুরে প্রধানমন্ত্রীর দিনব্যাপী এ সফরকে সফল করতে চলছে নানা প্রস্তুতি। সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ঝোপ-ঝাড় পরিস্কার এবং সৌন্দয্য বর্ধনের কাজ চলমান রয়েছে। উৎসাহ দেখা দিয়েছে, বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এবং স্থানীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসবের আমেজ।
দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচী বাস্তবায়নে চাঁদপুর জেলা ও ৮টি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল’সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের চলছে ব্যাপক প্রস্তুতি। এরই মধ্যে দলীয় প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।
অপরদিকে প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে জেলা প্রশাসকের পাশাপাশি পুলিশ সুপার’সহ আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন।
মোহাম্মদ হাবীব উল্যাহ্ 






















