ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের পা ধুয়ে বিশ্ব মা দিবস পালন করলেন মতলব জেবি সরকারি উবির শিক্ষার্থীরা

Oplus_131072

ঐতিহ্যবাহী মতলব জগবন্ধু বিশ্বনাথ (জেবি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা তাদের মায়ের পা ধুয়ে বিশ্ব মা দিবস পালন করলেন ।
মা— ছোট্ট একটি শব্দ, অথচ এই শব্দের মধ্যেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে গভীর ভালোবাসা, মা মানেই মা – যার কোন তুলনা হয় না । পৃথিবীর সবচাইতে নিরাপদ আশ্রয়ের নাম মা । তাই মায়ের প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের বিশেষ দিন হিসেবে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে পালিত হয় বিশ্ব মা দিবস।
এরই ধারাবাহিকতায় (১০ মে) রবিবার বিকাল ৩ টায় মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মা দিবস পালিত হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা তাদের মায়ের পা ধুয়ে বিশ্ব মা দিবস পালন করে।
মা দিবসের আলোচনা সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাভেদ হোসেন তার বক্তব্য বলেন, বিশ্ব মা দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি মায়ের প্রতি হৃদয়ের অনুভূতি প্রকাশের একটি উপলক্ষ। ব্যস্ত জীবনের ভিড়ে অনেক সময় প্রিয় মানুষটিকে বলা হয় না— ‘মা, তোমাকে অনেক ভালোবাসি।’ অথচ একজন মা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটান, নিজের কষ্ট লুকিয়ে রাখেন, অসুস্থতার সময় পাশে থাকেন এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সাহস জোগান। তাই এই দিনটি যেন মায়ের প্রতি না বলা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ সুযোগ হয়ে ওঠে। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ইমরান হোসেনসহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবক ( মা) বৃন্দ।
ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

মায়ের পা ধুয়ে বিশ্ব মা দিবস পালন করলেন মতলব জেবি সরকারি উবির শিক্ষার্থীরা

আপডেট : ০৫:৪৩:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬