ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলের ফুটবল টুর্নামেন্ট শুরু 

সফিকুল ইসলাম রিংকু 

মতলব দক্ষিণ উপজেলা সদরের স্বনামধন্য কেএফটি কলেজিয়েট স্কুলের আন্ত: হাউজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেলে কেএফটি কলেজিয়েট স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন  অধ‌্যক্ষ মোঃ জাকির হোসেন কামাল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের একাডেমিক কো-অডিনেটর প্রভাষক বদিউল আলম বাবু, রিয়াজ ইসলাম , মাজেদুল ইসলাম, ইব্রাহিম খলিল প্রমুখ।
জানা যায়, উদ্বোধনী দিনে কলেজের ( বয়েজ ও গার্লস) উভয় উইংয়ের অনুষ্ঠিত প্রথম ম্যাচে মুখোমুখি হয় মেঘনা হাউজ ও ধনাগোদা হাউজ। গার্লস উইংয়ে মাবরুরার একমাত্র গোলে মেঘনা হাউজ ১–০ গোলে ধনাগোদাকে পরাজিত করে।
অন্যদিকে বয়েজ উইংয়ের ধনাগোদা হাউজ ৩–১ গোলে মেঘনা হাউজকেপরাজিত করে। ধনাগোদার হয়ে তালহা, ফয়জান ও ফামিম একটি করে গোল করে। মেঘনার হয়ে একমাত্র গোলটি করে গোপাল।
ক্রীড়া প্রভাষক ইব্রাহীম খলিল জানান, কলেজের উভয় উইংয়ের ৮টি দল লীগ ভিত্তিতে একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল চ্যাম্পিয়ন ও রানার্স আপ হবে।আগামীকাল  তিতাস হাউজ বনাম গোমতি হাউজের খেলা অনুষ্ঠিত হবে।
কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোঃ জাকির হোসেন কামাল বলেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের সন্তানদের জন্য  খেলাধুলা ও সাংস্কৃতিক বিভিন্ন  প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। এতে শিক্ষার্থীরা শারীরিক, মানসিক ও উন্নত স্বপ্ন দর্শনে বেড়ে উঠবে।
ইতিমধ্যে আমাদের ছাত্র ছাত্রীরা বোর্ডের ফলাফল ও ক্রীড়া – সাংস্কৃতিক ক্ষেত্রে সাফল্যের স্বাক্ষর  রেখে চলেছে। আমি মতলবের শিক্ষার গুণগত পরিবর্তন আনয়নে সকলের সহযোগিতা কামনা করছি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলবে বালুচর শ্রীশ্রী শ্মশান কালী মন্দিরের উন্নয়ন কাজের উদ্ভোধন

মতলবে কেএফটি কলেজিয়েট স্কুলের ফুটবল টুর্নামেন্ট শুরু 

Update Time : ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬