ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ১১টি পরিবার

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
  • ৫৮ Time View

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: ত্রিনদী

চাঁদপুরের ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের ২০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, বুধবার দুপুরে উত্তর সাহেবগঞ্জ গ্রামের বেচার বাপের বাড়ির দেলোয়ার হোসেনের ঘরের বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ভায়বহ অগ্নিকাণ্ডে ওই বাড়ির ১১টি পরিবারের মোট ২০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্তরা হলেন- মুকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, আইউব আলী, দেলোয়ার হোসেন, আবুল কাশেম, আবুল খায়ের, ইমরান হোসেন, আবুল হাসেম, মামুন প্রমুখ।

আগুণে ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেনের স্ত্রী সুমি বেগম বলেন, দুপুরে রান্না শেষে গোসল করে আসার পর হঠাৎ করেই আগুন দেখতে পাই। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে আমাদের ১১টি পরিবারের ২০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

ভুক্তভোগী ইমরান হোসেন বলেন, দুপুরে দেলোয়ার হোসেনের ঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে। আমাদের ঘরের কিছুই অবশিষ্ট নেই, আগুণের দাবানলে সবকিছু শেষ হয়ে গেছে।

রূপসা দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, আগুণে উত্তর সাহেবগঞ্জ গ্রামের ২০টি বসতঘর পুরোপুরি পুড়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তাৎক্ষণিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়েছি। ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

মতলব থানা পুলিশের অভিযানে ৩ আসামি গ্রেপ্তার

ফরিদগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০ বসতঘর পুড়ে ছাই, খোলা আকাশের নিচে ১১টি পরিবার

Update Time : ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬