মতলব দক্ষিণ থানা পুলিশ কর্তৃক পেশাদার মাদক ব্যবসায়ীর ছেলেসহ ২২ পিস ইয়াবা ট্যাবলেট, ৭ পুরিয়া গাঁজাসহ ২ জন আসামী ও ফৌঃকাঃবিঃ ১৫১ ধারায় ০১ জন আসামী গ্রেফতার।
জনাব হাফিজুর রহমান মানিক, অফিসার ইনচার্জ, মতলব দক্ষিণ থানা, চাঁদপুরে সার্বিক দিক নিদের্শনায় এসআই (নিরস্ত্র) মোঃ ইমতিয়াজ কবির সঙ্গীয় ফোর্স এর সহায়তায় মতলব দক্ষিণ থানাধীণ ৪নং নারায়ণপুর ইউপির ৯নং ওয়ার্ডের সারপাড় সাকিনস্থ নারায়ণপুর পূর্ব বাজারে মেহারন ট্রলারঘাট সংলগ্ন জব্বার মিয়ার ০২টি দো-চালা টিনের ঘরের মাঝখানে খালি জায়গা হইতে ১৩/০৫/২০২৬ খ্রিঃ বিকেলে অভিযান পরিচালানা করিয়া আসামী সিয়াম আহম্মেদ (২২), পিতা-মোঃ আনোয়ার, মাতা-জেসমিন বেগম, সাং-হরিদাস পাড়া (মিজি বাড়ী), ওয়ার্ড নং-০৫, ৪নং নারায়নপুর ইউপি, থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুরের নিকট হইতে ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ পুরিয়া গাঁজা, উদ্ধার করিয়া আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে মতলব দক্ষিণ থানার মামলা নং-১৪, তারিখ- ১৩ মে, ২০২৬, ধারা- ৩৬(১) সারণির ১০ (ক)/ ৩৬ (১) সারণির ১৯ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এসআই (নিরস্ত্র) মোঃ সাকিব হোসেন সঙ্গীয় ফোর্স’সহ মতলব দক্ষিণ থানাধীন ৩নং খাদেরগাঁও ইউপির ৮নং ওয়ার্ডের নারায়ণপুর সাকিনস্থ দাস বাড়ীর জনৈক বলরাম দাসের বসত ঘর হইতে পরিচলনা করিয়া ১৩/০৫/২০২৬ খ্রিঃ বিকেলে গ্রেফতারী অভিযান পরিচালানা করিয়া আসামী বলরাম দাস (৪২), পিতা-সম্ভু দাস, মাতা-গীতা রানী দাস, সাং-নারায়নপুর (দাস বাড়ী), ৮নং ওয়ার্ড, ৩নং খাদেরগাঁও ইউপি, থানা-মতলব দক্ষিন, জেলা-চাদঁপুর হইতে ২০(বিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করিলে আসামীর বিরুদ্ধে মতলব দক্ষিণ থানার মামলা নং-১৫, তারিখ- ১৩ মে, ২০২৬ ধারা- ৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করতঃ আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য যে, আসামী বলরাম দাস (৪২) এর বিরুদ্ধে ১টি মাদক মামলা বিচারাধীন রয়েছে।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিক বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সফিকুল ইসলাম রিংকু 


























