ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

চাঁদপুরের মতলবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) বিকাল ৫টায় মতলব কমিউনিটি সেন্টারে এ সমাবেশের আয়োজন করে মতলব পৌরসভা যুব জামায়াতে ইসলামী।
সমাবেশে সভাপতিত্ব করেন মতলব পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান এবং সঞ্চালনা করেন পৌরসভা যুব জামায়াতে ইসলামীর সেক্রেটারী এ এম ইদ্রিস খান।
প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন বলেন, যুব সমাজকে নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত করতে হবে। তিনি বলেন, একটি দুর্নীতি ও বৈষম্যমুক্ত সমাজ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব জামায়াতে ইসলামীর সভাপতি হারুন অর রশিদ ওসমানী, মতলব দক্ষিণ উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশীদ পাটওয়ারী, পৌরসভা জামায়াতের সেক্রেটারী দেওয়ান কবির হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রবিউল আযম, পেশাজীবী বিভাগের সভাপতি সাংবাদিক রেদোয়ান আহমেদ জাকির এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শরীফ পাটওয়ারী।
বক্তারা বলেন, দেশ ও জাতির কল্যাণে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে ইতিবাচক সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। এ সময় তারা তরুণদের নৈতিক ও আদর্শিক নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও বিপুলসংখ্যক যুবক অংশগ্রহণ করেন।
ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

মতলবে জামায়াতের যুব সমাবেশ অনুষ্ঠিত

আপডেট : ১১:০৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬