ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্তসহ ৭ আসামী গ্রেফতার

মতলব দক্ষিণ থানা পুলিশ পৃথক অভিযানে ৩ (তিন) বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ০৭ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে।
১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দে হাফিজুর রহমান মানিক এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ মতলব দক্ষিণ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন
অভিযানে ঘোড়াধারী এলাকা হতে জিআর সাজা পরোয়ানা-৬৮/২২ মূলে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী মমিন পাটোয়ারীকে গ্রেফতার করা হয়। এছাড়া বহরী এলাকা হতে সিআর-২৭৩/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ পারভেজ মিয়াজী, ঢাকিরগাঁও এলাকা হতে সিআর-৩৩৬/২৩ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ আল আমিন হোসেন এবং চরমুকুন্দি এলাকা হতে জিআর-১২০/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী ফরিদ সওদাগরকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, এএসআই (নিরস্ত্র) মাকসুদুল হক সঙ্গীয় ফোর্সসহ চরমুকুন্দি এলাকায় অভিযান চালিয়ে জিআর-১২০/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী নুর মোহাম্মদ সওদাগর ও গনি মিয়া সওদাগরকে গ্রেফতার করেন।
এছাড়াও এএসআই (নিরস্ত্র) আব্দুল্লাহ্ সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াধারী এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-১০২/২৫ এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ বিল্লাল হোসেনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামীকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্তসহ ৭ আসামী গ্রেফতার

আপডেট : ০৬:১৩:২২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬