ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে আগুনে প্রবাসীর ভবনে আগুন, কয়েক লাখ টাকার ক্ষতি

হাজীগঞ্জে আগুনে জসিম উদ্দিন নামের এক প্রবাসীর একতলা ভবন পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন ১০নং ওয়ার্ড মনিনাগ সাতবাড়ি এলাকার খলিল বেপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, প্রবাসী জসিমের ছেলে অসুস্থ। তাকে চিকিৎসক দেখানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা হাজীগঞ্জ বাজারে আসেন। রাত আনুমানিক ৯টার দিকে ভবনের ভিতরের আগুন জ¦লতে দেখে স্থানীয়রা ছুটে যান। কিন্তু ভবনের দরজায় তালা থাকায় ভিতরে প্রবেশ করতে পারেনি।

এসময় তারা হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে ভবনের ভিতরে থাকা মূল্যবান আসবাবপত্র পত্র, তৈজসপত্র, টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, প্রবাসে কষ্টার্জিত টাকা দিয়ে তিলে তিলে (দীর্ঘদিন ধরে) তারা বাড়িটি নির্মাণ ও বসবাসের লক্ষ্যে বিভিন্ন দামি মালামাল দিয়ে ভবনটি সাজিয়েছেন। কিন্তু আগুনে সবকিছু পুড়ে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়। এছাড়া ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় বাসিন্দা সংবাদকর্মী এসএম মিরাজ মুন্সী জানান, আগুনে ভবনটির ভিতরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া ভবনটিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন জানান, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সট-সার্কিটের আগুনে বাড়িটি পুড়েছে। তিনি বলেন, যাতায়াতের পথ সুগম না থাকায় অগ্নিকাণ্ডস্থলে পৌঁছাতে সময় লেগেছে। তাছাড়া বাড়িটি তালাবদ্ধ অবস্থায় ছিল।

ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

হাজীগঞ্জে আগুনে প্রবাসীর ভবনে আগুন, কয়েক লাখ টাকার ক্ষতি

আপডেট : ১০:১১:৪৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬