ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়কুল রামকানাই হাই স্কুলের সভাপতি হলেন হাসান মিয়াজী 

  • Reporter Name
  • Update Time : ০৮:৪৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৩৪ Time View

মোহাম্মদ হাসান মিয়াজী

হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ঐতিহ্যবাহী বড়কুল রামকানাই হাই স্কুলের সভাপতি হলেন, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও হাজীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী। রবিবার (২৪ মে) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক প্রেরিত এক পত্রের আলোকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মোহাম্মদ হাসান মিয়াজীকে বিদ্যালয়ের সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, পদাধিকার বলে সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হক, জেলা শিক্ষা কর্মকর্তা মনোনিত শিক্ষক প্রতিনিধি মো. আনোয়ার হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনিত অভিভাবক প্রতিনিধি সাইফুল ইসলাম।
জানা গেছে,  বিদ্যালয়ের জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪ এর ৬৪(১০) ধারা অনুসারে উল্লেখিত ব্যাক্তিগনের সমন্বয়ে এ স্মারক ইস্যু তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটির অনুমোদন দেয়া হয়।
প্রসঙ্গত, এর আগেও হাজীগঞ্জ পৌরসভার বাসিন্দা মোহাম্মদ হাসান মিয়াজী বড়কুল রামকানাই হাই স্কুলের সভাপতি পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার হাত ধরেই প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে এবং তিনি বিদ্যালয়ের শিক্ষা ও প্রতিষ্ঠানের মানোন্নয়নে ব্যাপক কাজ করেছেন। যার ফলে তিনি প্রশংসিত হয়েছেন।
আবারো তাঁকে স্কুলের সভাপতি পদে মনোনিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান এলাকাবাসী। এদিকে এক প্রতিক্রিয়ায় বিদ্যালয়টিতে মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে মোহাম্মদ হাসান মিয়াজী তাঁর দায়িত্ব পালনে শিক্ষক, অভিভাবক, স্থানীয় ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

বড়কুল রামকানাই হাই স্কুলের সভাপতি হলেন হাসান মিয়াজী 

Update Time : ০৮:৪৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬