ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের সাথে জড়িতদের সামাজিক ও রাজনৈতিক ভাবে বয়কট করতে হবে : ইঞ্জি. মমিনুল হক এমপি

হাজীগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা সভায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও গ্রাম আদালত বিষয়ে বিস্তারিত আলোচনা এবং সামাজিক অপরাধ দমনে প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলা ই-সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্ব বহন করে এমন কমিটিতে মাদকের সাথে জড়িতরা থাকতে পারবেনা। বর্তমানে যদি কেউ জড়িত থাকে, তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে। পাশাপাশি তাদেরকে সামাজিক ও রাজনৈতিক ভাবে বয়কট করতে হবে। এতে করে একসময় মাদক দ্রব্য সেবন ও বিক্রিতে জড়িতরা নিষ্পেষিত হয়ে যাবে।

তিনি বলেন, আগামি দিনে মাদকের সাথে জড়িত কেউ মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে নির্বাচন করলে তাদের বিরুদ্ধে প্রচার প্রচারনা করে তাদেরকে পরাজিত করতে হবে। এক্ষেত্রে সচেতনমহল, দায়িত্বশীল ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রসাশনিকভাবে সকলে এগিয়ে আসতে হবে এবং দায়িত্ব পালন করতে হবে।

শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, পড়ালেখায় মনোনিবেশ করতে মোবাইল থেকে দুরে থাকতে হবে। এ জন্য উপজেলার কোন স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষার্থী ক্লাসে মোবাইল নিয়ে যেতে পারবেনা। এমনকি শিক্ষকরাও ক্লাসে মোবাইল নিতে পারবেন না। পরে উপজেলার উন্নয়ন সভায় উন্নয়নমূলক বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী।

এছাড়া বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, মোস্তফা কামাল মজুমদার, গিয়াস উদ্দিন বাচ্চু’সহ অন্যান্যরা। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক’সহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক উল্টে নিহত ১৫

মাদকের সাথে জড়িতদের সামাজিক ও রাজনৈতিক ভাবে বয়কট করতে হবে : ইঞ্জি. মমিনুল হক এমপি

Update Time : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬