ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পৌরবাসীর প্রতি মেয়র প্রার্থী জাকির মজুমদারের খোলা চিঠি ও ঈদ শুভেচ্ছা

  • Reporter Name
  • Update Time : ১০:৫০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ২৩ Time View

মো. জাকির হোসেন মজুমদার

সম্মানিত হাজীগঞ্জ পৌরবাসী, আস-সালামু আলাইকুম। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আপনাদের জানাই ‘ঈদ মোবারক ও আন্তরিক শুভেচ্ছা’।

প্রিয় পৌরবাসী, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে ‘মেয়র পদে’ আমি একজন প্রার্থী। যদি আল্লাহ চান এবং আপনাদের সমর্থন লাভ করতে পারি; হাজীগঞ্জ পৌরসভাকে জনসেবা এবং জনকল্যাণের কেন্দ্রবিন্দুতে পরিণত করা ও দেশের মধ্যে একটি মডেল হিসেবে উপস্থাপন করা আমার প্রত্যয়, ইনশাআল্লাহ।

আপনাদের সমর্থন পেলে বিড়ম্বনা ও হয়রানিমুক্ত নাগরিক সেবাকে অগ্রাধিকার দিবো। অপচয়-দুর্নীতিমুক্ত উন্নত অবকাঠামো গড়ে তোলা হবে। পরিচ্ছন্ন ও সবুজ হাজীগঞ্জ শহর গড়ে তোলার বিজ্ঞানসম্মত উদ্যোগ গ্রহণ করা হবে। জলাবদ্ধতা দূর করা হবে। উন্নত পয়োঃনিষ্কান ব্যবস্থা করা হবে।

বিশুদ্ধ খাবার পানি সরবরাহের উদ্যোগ গ্রহণ করা হবে। জননিরাপত্তা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হবে।

পিছিয়েপড়া জনগোষ্ঠির কর্মক্ষম ব্যক্তিদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে। নারী শিক্ষা এবং নারীদের স্বনির্ভরতা অর্জনে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করা হবে। ক্রীড়া ও সুস্থ সাংস্কৃতি চর্চার ক্ষেত্রকে প্রসারিত করা হবে, ইনশাআল্লাহ।

সম্মানিত পৌরবাসী, আমি দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় এবং জাতীয় পর্যায়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে সাংবাদিকতা করেছি। দেশি-বিদেশি সেবা ও জনকল্যাণমুলক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িত ছিলাম।

আমি দেখেছি, কিভাবে জনগণের টেক্সের টাকা, সরকারি বরাদ্দ এবং দেশ-বিদেশের বিভিন্ন অনুদানের টাকা ‘উন্নয়ন এবং জনগণের কল্যাণে’ ব্যয় না করে ছয়নয় করা হয়, লুটপাট করা হয়।

এসবের বিরুদ্ধে আমি জীবন ও জীবীকার ঝুঁকি নিয়ে সততার সঙ্গে দিনের পর দিন লিখেছি, লড়াই করেছি।

আল্লাহর ইচ্ছায়, যদি আপনারা আমাকে মেয়র পদে নির্বাচিত করেন, আমি জনগণের এসব সম্পদ রক্ষা করবো/ এবং পৌরসভার উন্নয়ন, পৌরবাসীর কল্যাণে ও সেবায় ব্যয় করবো। একইসঙ্গে সর্বক্ষেত্রে সামাজিক সুবিচার, মানবিক মর্যাদা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।
সম্মানিত পৌরবাসী, আপনারা জেনে থাকতে পারেন, মেয়র পদে নির্বাচনে আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সমর্থন করার ঘোষণা এসেছে। আলহামদুলিল্লাহ। এজন্য আমি জামায়াতে ইসলামী এবং দলটির সর্বস্তরের জনশক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় ব্যানার ও প্রতীকে হবে না, সেহেতু শুধু জামায়াতে ইসলামী নয়, আমি সকল দল, মত, ধর্ম ও সর্বস্তরের পৌরবাসীর সমর্থন, পরামর্শ, দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছি।

সম্মানিত পৌরবাসী, আশ্বাস নয়, বিশ্বাস রাখুন। অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নের সিদ্ধান্ত, নীতি নির্ধারণ ও ক্ষমতার কেন্দ্রবিন্দু হবে জনগণ। কর্তৃত্বপরায়ণ নয়, পৌরবাসীর সেবক হতে চাই। পরিবর্তন আপনার হাতেই। পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ হই। ইনসাফ ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অংশ নিই।

অবশেষে আপনাদের প্রতিটি দিন ঈদের ন্যায় আনন্দময়, ত্যাগ ও সম্মিলিত উৎসবের আমেজময় হয়ে উঠুক এই প্রত্যাশা করি।
আল্লাহ আমাদের সকল ভালো কাজগুলোকে কবুল করুন। আমিন। আল্লাহ হাফেজ।
মোহাম্মদ জাকির হোসেন মজুমদার
মেয়র প্রার্থী
হাজীগঞ্জ পৌরসভা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

পৌরবাসীর প্রতি মেয়র প্রার্থী জাকির মজুমদারের খোলা চিঠি ও ঈদ শুভেচ্ছা

পৌরবাসীর প্রতি মেয়র প্রার্থী জাকির মজুমদারের খোলা চিঠি ও ঈদ শুভেচ্ছা

Update Time : ১০:৫০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬