চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের বাংলাদেশ পেপার হাউজের মালিক মো. আজিজুল হক মজুমদারের অসুস্থতার খোঁজ নিয়েছেন হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। এ সময় তাঁর হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।
মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ মজুমদার বাড়িতে গিয়ে সমিতির নেতারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির আজীবন সদস্য ব্যারিস্টার শাহরিয়ার আহমাদ,সভাপতি সাইফুল ইসলাম সিফাত,সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সাবেক সভাপতি মো. সাইফুল ইসলাম,সাবেক অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শামীমসহ সমিতির অন্যান্য সদস্যরা।
সমিতির নেতারা মো. আজিজুল হক মজুমদার এর দ্রুত সুস্থতা কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
























