৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের আয়োজনে এদিন বাদ জোহর টোরাগড় দক্ষিণপাড়া আল-আমিন জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া-মাহফিল পরিচালনা করেন, সহকারী ইমাম ক্বারী মো. আলম। বাদ আসর টোরাগড় পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে দোয়া-মাহফিল পরিচালনা করেন, হাফেজ মো. জুবায়ের।
বাদ মাগরিব টোরাগড় উত্তরপাড়া আল-ফালাহ্ জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া-মাহফিলে মোনাজাত করেন, হাফেজ মাও. আবুল খায়ের মোফাচ্ছের ও মাহফিল পরিচালনা করেন, মো. শাহাজাহান মিয়াজী।
দোয়া ও মোনাজাতে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো’সহ বিএনপির প্রয়াত নেতাকর্মীদের মাগফেরাত এবং দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করা হয়। একই সময়ে প্রয়াত সাংসদ এমএ মতিনের মাগফেরাত, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাংসদ ইঞ্জি. মমিনুল হকের দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
দোয়া-মাহফিলে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল মজুমদার, মিজানুর রহমান সেলিম, বিএনপি নেতা ইমাম হোসেন, শাহাদাত তালুকদার, সাবেক ছাত্রনেতা কবির হোসেন মজুমদার, বিএনপি নেতা খোরশেদ আলম, মমিনসহ পৌর এবং ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া যুবনেতা তাজুল ইসলাম, মিজানুর রহমান, শ্রমিক নেতা সোহেল রানা, যুবনেতা ইয়াছিন আরাফাত, জসিম উদ্দিন, বিক্রম, স্বেচ্ছাসেবক নেতা জুটন, ছাত্রনেতা ইকবাল মিয়াজী, রাজন, মেহরাব হোসেন, কানন মিয়াজী, সিফাত, শুভ, রাকিব, রিপন, শ্রমিক নেতা রাজু, ইমান হোসেন, মহসিন’সহ মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে দেশি-বিদেশি চক্রান্তে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে হত্যার শিকার হন তিনি। তারা মৃত্যুবার্ষিকীতে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা এবং ঘোষিত কর্মসূচী পালন করে যাচ্ছে।
স্টাফ রিপোর্টার: 














