ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে পিটুনিতে আহত বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত সুমন পলাতক

  • Reporter Name
  • Update Time : ১১:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬
  • ৭৭ Time View

চাঁদপুরের মতলব দক্ষিণ পৌর এলাকায় সম্পত্তিগত বিরোধ নিয়ে বেধড়ক পিটুনিতে আব্দুল মান্নান পাটওয়ারী (৬৫) নামে ব্যাক্তি দুইদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরণ করেছে। মৃত্যুর খবর পেয়ে একই বাড়ির বাসিন্দা অভিযুক্ত সুমন পাটওয়ারী (২৮) বাড়ি থেকে পালিয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।

সোমবার (১ জুন) দুপুরে পৌর এলাকার দক্ষিণ দীঘলদী গ্রামের আকরাম আলী পাটওয়ারী বাড়িতে গিয়ে নিহত ব্যাক্তির স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে এসব তথ্য জানাগেছে।

হত্যার শিকার মান্নান পাটওয়ারী ওই বাড়ির মৃত সিডু পাটওয়ারীর ছেলে। তিনি এক সময় ফার্ণিচারের কাজ করতেন। বয়স হওয়ায় বাড়িতে অবসর ছিলেন। অভিযুক্ত সুমন পাটওয়ারী একই বাড়ির আরব আলী পাটওয়ারীর ছেলে।

ওই বাড়ির বাসিন্দা তাজুল ইসলাম পাটওয়ারী বলেন, নিহত মান্নান সম্পর্কে চাচাত ভাই। তার ছোট ভাই প্রতিবন্ধী হারুন পাটওয়ারী শনিবার (৩০ মে) বিকেলে বাড়ির সামনে নিজের জায়গায় গাছ লাগায়। ওই গাছ ওপড়ে ফেলে দেয় অভিযুক্ত সুমনের মা। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়া বিবাদ হয়। খবর পেয়ে সুমন পাটওয়ারী দলবল নিয়ে বাড়িতে আসে। প্রথমে হারুন পাটওয়ারী ও তার স্ত্রীকে মারে। এই ঘটনার খবর পেয়ে মাগরিব নামাজ শেষে বাড়িতে হত্যার শিকার মান্নান পাটওয়ারী। তাকেও সুমন পাটওয়ারীসহ তার সাথে থাকা লোকজন শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।

নিহত ব্যাক্তির আত্মীয় নান্নু হাওলাদার বলেন, খবর পেয়ে সন্ধ্যার পর আমি ওই বাড়িতে যাই। তাদেরকে সুমন পাটওয়ারী পিটিয়ে আহত করলেও প্রভাবশালী হওয়ায় কেউ এগিয়ে আসেনি। আহত অবস্থায় তাদেরকে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। পরবর্তীতে মান্নান পাটওয়ারীর অবস্থা অবনতি হওয়ার কারণে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ছেলে জনি পাটওয়ারী সহ পরিবারের লোকদের কাছ থেকে জানতে পারি উনি আজ (সোমবার) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন মৃধা বলেন, সুমন পাটওয়ারী মতলব পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক। তার কিশোর গ্যাং বাহিনী আছে। ঘটনার সময় আমি কাছে ছিলাম। সুমন প্রায় ৭০ থেকে ৮০জন লোক নিয়ে বাড়িতে হামলা চালায়। তার বিরুদ্ধে মুন্সিরহাট বাজারে দোকান দখল, চাঁদাবাজি ও অপরাধমূলক কাজের অভিযোগ আছে। তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে এলাকায় আরো মৃত্যুর ঘটনা ঘটবে।

মান্নান পাটওয়ারীর মৃত্যুর খবর জানতে পেরে সকাল থেকে দুপুর পর্যন্ত বহু লোক ওই বাড়িতে আসে। তারা প্রশাসনের কাছে সুমন পাটওয়ারী ও তার কিশোর গ্যাং বাহিনীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এই বিষয়ে বক্তব্যের জন্য সুমন পাটওয়ারীর বাড়িতে যাওয়া হয়। তাদের বাড়ির গেটে তালা দেয়া রয়েছে। ভেতরে লোকজন থাকলেও কোন বক্তব্য দিতে রাজি হয়নি।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মান্নান পাটওয়ারী ও সুমন পাটওয়ারীদের মধ্যে সম্পত্তি নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। ঘটনার দিন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মান্নান পাটওয়ারী গুরুতর আহত হওয়ায় ঢাকায় নিয়ে চিকিৎসা দেয়া হয়। তিনি আজ ভোরে মারাগেছেন। এই ঘটনায় থানায় অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ পৌর ৭নং ওয়ার্ডে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল

মতলব দক্ষিণে পিটুনিতে আহত বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত সুমন পলাতক

Update Time : ১১:০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬