ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মামা-ভাগ্নি দুজনেরই মৃত্যু

ফজলে রাব্বি (২৩)

চাঁদপুরের মতলব দক্ষিণে আপন ভাগ্নি ইশাতকে (১৫) মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক বিভাগের থামানো ট্রাকের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে মামা ফজলে রাব্বি (২৩) এবং উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে গুরুতর আহত ভাগ্নি ইশাত নিহত হয়েছে।
মঙ্গলবার (২ জুন) বিকেলে চাঁদপুরের মতলব সেতুর দক্ষিণ অংশের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রাব্বি মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ীর মো. মিজানুর রহমানের ছেলে। রাব্বি মতলব সরকারি ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, আহত ইশাত তার আপন ভাগ্নি। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম মো. জুয়েল। তিনি স্বপরিবারে ঢাকার যাত্রাবাড়ীতে থাকেন। তার বাবা সচিবালয়ের গাড়ি চালক। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালি জেলার কালাইয়া। ঈদ উপলক্ষে মায়ের সাথে মতলব নানা বাড়িতে বেড়াতে আসে ইশাত।
 চাঁদপুর সদর হাসপাতালে আসা নিহত রাব্বির চাচি মরিয়ম বেগম উভয় পরিবারের এসব তথ্য গণমাধ্যমকে জানান।
চাঁদপুরের এ্যাম্বুলেন্স চালক মো. জসিম বলেন, ঘটনাস্থল দিয়ে তিনি যাচ্ছিলেন। ওই সময় সড়ক বিভাগের ট্রাক চালক মিজানুর রহমান খালি এ্যাম্বুলেন্স দেখে তাকে থামান। তাদেরকে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকতে দেখি। তিনি আরও বলেন, বাইক চালানো শেখাতে গিয়ে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মতলব সেতুর দক্ষিণ অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত ট্রাকের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসি।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনামুল হক বলেন, রাব্বি নামের ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। আহত মেয়েটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
সর্ব শেষ ইশাতের চাচা জানান ঢাকা নেয়ার পথেই ইশাতের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে ৫২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

মতলবে ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মামা-ভাগ্নি দুজনেরই মৃত্যু

Update Time : ১১:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬