ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিতা-মাতার ভরণপোষণ না দেওয়ার অভিযোগে শাহরাস্তিতে যুবক গ্রেপ্তার

আবু ইউছুফ পাটোয়ারী

চাঁদপুরের শাহরাস্তিতে পিতা-মাতার ভরণপোষণ না দেওয়া এবং তাদের ওপর হামলা-ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ জুন) শাহরাস্তি মডেল থানা পুলিশ উপজেলার চেড়িয়ারা এলাকায় অভিযান চালিয়ে আবু ইউছুফ পাটোয়ারী (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার চেড়িয়ারা (পাটোয়ারী বাড়ি) এলাকার মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩-এর ধারা ৫ এবং দণ্ডবিধির ৩২৩, ৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলাটি শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-১২ এবং জিআর নং-১৫৭ হিসেবে গত ৮ জুন রেকর্ড করা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় এসআই মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে অভিযানে অংশ নেন। অভিযানে আসামিকে তাঁর নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শাহরাস্তি থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, “পিতা-মাতার ভরণপোষণ নিশ্চিত করতে সরকার বিশেষ আইন প্রণয়ন করেছে। এ আইনের লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। মামলার আসামিকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে চাঁদপুরের বিচারিক আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

পিতা-মাতার ভরণপোষণ না দেওয়ার অভিযোগে শাহরাস্তিতে যুবক গ্রেপ্তার

আপডেট : ১২:৪১:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬