ঢাকা ১২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ ও নাট্যকর্মী জাহাঙ্গীর আলম হৃদয়কে হাজীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • 161

প্রতিনিধির পাঠানো ছবি

চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, সংবাদ ও নাট্যকর্মী রোটা. মো. জাহাঙ্গীর আলম হৃদয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। হাজীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার (৯ জুন) দুপুরে সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার তাঁর হাতে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন।
এসময় প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, শাহরাস্তি প্রেসক্লাবের সদস্য ছিদ্দিকুর রহমান নয়ন ও সংবাদকর্মী স জসিম উদ্দিন সহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদানকালে জাহাঙ্গীর আলম হৃদয় তার রচিত ‘স্মৃতি সমাহার’ বইটি প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের হাতে তুলে দেন।
উল্লেখ্য, রোটা. মো. জাহাঙ্গীর আলম হৃদয় এর জন্ম ১৯৮১ সালের ১ জানুয়ারি চাঁদপুর শাহরাস্তি উপজেলার পৌর ১১ নং ওয়ার্ডের কৃষ্ণপুর পাটোয়ারী বাড়িতে। তার বাবা মরহুম আব্দুল খালেক পাটোয়ারী (সাবেক সরকারি কর্মকর্তা), মা মরহুমা ফিরোজা বেগম (শিক্ষানুরাগী)।
তিনি স্কুল জীবন থেকে লেখালেখি চর্চার সাথে যুক্ত আছেন। কবিতা, নাটক, প্রবন্ধ, কলাম মিলিয়ে তার পাঁচ শতাধিক লেখা জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
তার লেখা মঞ্চ নাটকের মধ্যে উল্লেখযোগ্য: ওরা বেঈমান, প্রত্যাশা, আশার আলো, রূপকার, রেলগাড়ি ইত্যাদি। তিনি ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী, ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার। অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
তিনি বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছেন। প্রবাসে স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কন্ঠ ও পাক্ষিক প্রবাস মেলা পত্রিকার সৌদি আরব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, রোটারি ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির প্রতিষ্ঠাতা সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্মজীবনে তিনি প্রবাসে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। মঞ্চ নাটকের পাশাপাশি তিনি বেশ কয়েকটি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য মোশারফ করিম ও জাহাঙ্গীর আলম হৃদয় অভিনীত নাটক ‘পুতুলের সংসার’।
ফারহান আহমেদ জুভান, তানজিন তিশা ও জাহাঙ্গীর আলম হৃদয় অভিনীত নাটক ইন্টারভিউ, ২০১৯ সালে ২টি নাটক বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হয়েছে। তিনি সামাজিক এবং মানবকল্যাণে কাজ করেছেন যেমন, চট্টগ্রাম প্রথমআলো বন্ধু সভা, দৈনিক আমার দেশ পাঠক মেলায় পেয়েছেন সম্মাননা।
বাল্যবিবাহ, মাদক মুক্ত সমাজ, যৌতুক প্রথা বন্ধ, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০০৬ সালে পেয়েছেন অপরূপা নাট্য সম্মাননা, ২০০৬ সালে চ্যানেল আই আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে চাঁদপুর জেলা থেকে তারকা আড্ডা অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি পেয়েছেন সম্মাননা।
২০০৪ সালে ‘জয়গুনের কথা’ নাটক মঞ্চস্থ করায় পেয়েছেন ব্রাক এনএনপি সম্মাননা, গ্রামে জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গ্রামের উঠোনে, হাটবাজারে মঞ্চস্থ করেছেন নাটিকা, কাজ করেছেন গ্রামীণ প্রকল্পের রেইন ওয়াটার হারভেস্টিং এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ইউনিসেফের অর্থায়নে মঞ্চস্থ করেছেন নাটিকা ‘প্রত্যাশা’ পেয়েছেন সম্মাননা।
তিনি নোয়াখালী পল্লী উন্নয়ন একাডেমী এবং কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) নাট্যকর্মশালায় অংশ নিয়ে পেয়েছেন নাট্য সম্মাননা। শাহরাস্তি শিল্পকলা একাডেমী এবং শিশু একাডেমীর সঙ্গে সাংস্কৃতিক সংগঠক হিসেবে কাজ করেছেন তিনি।
২০১৬ সালে দৈনিক চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরাম লেখক সম্মাননা, ২০১৭ সালে সাংবাদিক ও নাট্যকার হিসেবে শাহরাস্তি উপজেলা প্রশাসন কর্তৃক পেয়েছেন বিজয় শুভেচ্ছা স্মারক সম্মাননা, ২০১৯ সালে সাংস্কৃতিক সংগঠক হিসেবে চাঁদপুর চতুরঙ্গ সাংস্কৃতিক সম্মাননা পেয়েছেন।
তিনি ২০১৭ সালে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস কর্তৃক অভিনয় ও নাটক লেখায় বিশেষ অবদান রাখায় পেয়েছেন নাট্য সম্মাননা, ২০২৩ সালে চাঁদপুর ড্রামা সংগঠক কর্তৃক পেয়েছেন নাট্য সম্মাননা, ২০২৪ সালে ঢাকা চন্দ্রকলা থিয়েটার কর্তৃক প্রবাসের মাটিতে নাটকের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পেয়েছেন চন্দ্রকলা নাট্য সম্মাননা পেয়েছেন।
এছাড়া তিনি।২০২৫ সালে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার কর্তৃক নাট্য সম্মাননা, প্রবাসী সাংবাদিক সম্মাননা। প্রবাসী সাংবাদিক ও নাট্যকার হিসেবে বিশেষ অবদান রাখায় পেয়েছেন বৈশাখী টিভি, আর টিভি, মোহনা টিভি সম্মাননা, প্রবাসের গল্প লেখক সম্মাননা ২০২৫ পেয়েছেন।
রোটা. জাহাঙ্গীর আলম হৃদয় দেশের বেশ কিছু স্যাটেলাইট চ্যানেলে বিভিন্ন বিষয় নিয়ে টকশোতে অংশ নিয়েছেন তিনি, তার মধ্যে উল্লেখযোগ্য স্যাটেলাইট চ্যানেল: বাংলাভিশন, মোহনা টেলিভিশন, আর টিভি, নিউজ ২৪, বাংলা টিভি। প্রবাসের মাটিতে অনেক টেলিভিশন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের সাংস্কৃতিক উপস্থাপক হিসেবে উপস্থাপনা করছেন। পেয়েছেন দর্শকের ভালোবাসা।
ট্যাগস :
জনপ্রিয়

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

সংবাদ ও নাট্যকর্মী জাহাঙ্গীর আলম হৃদয়কে হাজীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা

আপডেট : ০৯:১৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬