ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধেররা-বিলওয়াই এলাকায় গণসংযোগ করলেন মেয়র প্রার্থী হাসান মিয়াজী

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ডের ধেররা ও বিলওয়াই এলাকায় গণসংযোগ করেছেন, সম্ভাব্য মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (১২ জুন) বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত গণসংযোগকালে তিনি স্থানীয়দের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এদিন বিকালে তিনি ধেররা তালুকদার বাড়ি জামে মসজিদে আছরের নামাজ আদায় করে বিলওয়াই এলাকায় গণসংযোগ করেন। এরপর তিনি ধেররা বাজার এলাকায় গণসংযোগ শেষে ধেররা আবেদীয়া মোজাদ্দেদীয়া কমপ্লেক্স মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন।

পরে ধেররা দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ বাহাদুর শাহ এবং মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করেন মোহাম্মদ হাসান মিয়াজী। পরে তিনি ধেররা বাজার ও হাজীগঞ্জ বাজারে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আসা দলীয় নেতাকর্মী, স্থানীয় এবং এলাকাবাসীর সাথে সাক্ষাত করেন।

মোহাম্মদ হাসান মিয়াজী বলেন, আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে আমি মেয়র প্রার্থী। তবে বিএনপির একজন কর্মী হিসেবে আমি দলীয় সমর্থন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনিত করে সমর্থন দেয়, তাহলে আমি নির্বাচন করবো। আর যদি অন্য কাউকে সমর্থন করে, আমি তার সাথে থাকবো।

তিনি বলেন, একজন মেয়র প্রার্থী আমি সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়ার উদ্দেশ্যে পৌর এলাকায় গণসংযোগ শুরু করেছি। দলীয় নেতাকর্মী’সহ আমাদের সাথে দেখা-সাক্ষাৎ করছি এবং খোঁজ-খবর নিচ্ছি। ইতিমধ্যে ৪/৫টি ওয়ার্ডে গিয়েছি। ইনশআল্লাহ্, আগামি দিনে প্রতিটি ওয়ার্ডে যাবো। সবার সাথে কথা বলবো।

হাজীগঞ্জ পৌরসভার কাঙ্খিত উন্নয়ন এবং জবাবদিহিতামূলক কার্যক্রম নিশ্চিত করা হবে উল্লেখ করে তিনি তাঁর পরিকল্পনা তুলে ধরে বলেন, আমি মেয়র নির্বাচিত হলে, আধুনিক পৌরসভা গড়ার জন্য প্রশাসনের সহযোগিতায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও নারী নিরাপত্তা নিশ্চিত করা হবে।

হাজীগঞ্জ বাজারের যানজট নিরসনে’ সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হকের পরামর্শ ও সহযোগিতায় দ্রুততম সময়ের মধ্যে একটি কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বিধি বহিঃভূতভাবে পৌরসভার অর্থ আত্মসাৎ হয়, এমন কোন প্রকল্প গ্রহণ করা হবে না।

পৌরসভার ১২টি ওয়ার্ডে সমবন্টনের মাধ্যমে টেকসই উন্নয়ন, ময়লা ফেলার নির্ধারিত স্থান’সহ বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবস্থা গ্রহণ ও জলাবদ্ধতা নিরসনে ১২টি ওয়ার্ডে ড্রেন নির্মাণ করা হবে। যেসব ওয়ার্ডে প্রাথমিক বিদ্যালয় নেই, সেসব ওয়ার্ডে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি বলেন, হতদরিদ্রের জন্য বাসস্থান, চিকিৎসা ও পড়ালেখায় আর্থিক সহযোগিতা এবং মসজিদ ও মন্দির’সহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। হকারদের পুর্নবাসনে পৌরসভা ও বাজার কমিটির সমন্বয়ে ব্যবসায়ী কমিটির মতামতের ভিত্তিতে কর্মপরিকল্পনা গ্রহণ এবং পৌর এলাকায় সৌন্দর্য্যবর্ধন করা হবে।

ট্যাগস :
জনপ্রিয়

ফরিদগঞ্জে কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিমন গ্রেপ্তার

ধেররা-বিলওয়াই এলাকায় গণসংযোগ করলেন মেয়র প্রার্থী হাসান মিয়াজী

আপডেট : ০৮:৪৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬