ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি ‘অনলাইনে’ স্বাক্ষর হবে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ছবি-ত্রিনদী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চূড়ান্ত ধাপ সম্পন্ন হলে খসড়া চুক্তিটি দূরবর্তী বা অনলাইন পদ্ধতিতে (রিমোটলি) সই করা হবে। রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে আরাগচি বলেন, ‘আমাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এই চুক্তি সই ও ঘোষণা করা হবে। শুরুতে এটি ডিজিটাল পদ্ধতিতে সই হবে। উভয় পক্ষ নিজ নিজ স্থান থেকে স্বাক্ষর করবে। এরপর ঘোষণা দেওয়া হবে যে, দুই পক্ষের মধ্যে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এটি আগামী কয়েক দিনের মধ্যেই ঘটতে পারে। আমি এ বিষয়ে খুবই আশাবাদী।’

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার বেশ অগ্রগতি হয়েছে। দুই দেশ সমঝোতা চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইরানের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করতে জেনেভা সফরে যেতে পারেন।

মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি-সংক্রান্ত নির্দিষ্ট কিছু শর্ত পূরণের ওপরই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি নির্ভর করবে

প্রতিবেদন অনুযায়ী, সমঝোতা স্মারক সইয়ের পরও যেসব কারিগরি বিষয় অমীমাংসিত থাকবে, সেগুলো নিয়ে পাকিস্তানের ইসলামাবাদে আরও আলোচনা হতে পারে।

ট্যাগস :
জনপ্রিয়

চাঁদপুরে পুকুর ভরাট করে খামারের বর্জ্য ফেলায় ১ লাখ টাকা জরিমানা

যুক্তরাষ্ট্রের সঙ্গে খসড়া চুক্তি ‘অনলাইনে’ স্বাক্ষর হবে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১২:৩৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬