ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ২ জনকে জেল, ৭ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • 375

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ বাজারের অসহনীয় যানজট নিরসনে হকার উচ্ছেদ ও ফুটপাত দখল মুক্তকরনের অভিযান অব্যাহৃত রেখেছে উপজেলা প্রশাসন। গত দুইদিনের অভিযানে ২ জন হকারকে জেল, এক হকার ও ৬ জন ব্যবসায়ীর কাছ থেকে পৃথকহারে নগদ মোট ৩৫ হাজার ৬৫০টাকা জরিমানা আদায় এবং বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

গত মঙ্গলবার হাজীগঞ্জ বাজারে অভিযান চলাকালীন সময়ে দুইজন হকারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, একজন হকারকে ৬৫০ টাকা ও দুইজন ব্যবসায়ীকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

একই দিনে অপর এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন। এর আগের দিন সোমবার তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একই অপরাধে ৪ জন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে দুই দিনের অভিযানে কয়েকটি ভ্যানগাড়ি ও ফলমূলসহ কাঁচামাল জব্দ এবং জব্দকৃত মালামাল ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। এছাড়া ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে হকার ও ব্যবসায়ীদের সর্তক করে অভিযানে আরো কঠোর পদক্ষেপ গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন বলেন, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের দুই পাশে সড়ক ও ফুটপাত দখল করে তিন স্তরে হকাররা ব্যবাসা পরিচালনা করেন। এতে করে বাজারে নিয়মিত যানজটের সৃষ্টি হয়।

তিনি বলেন, এছাড়া বাজারের ব্যবসায়ী ফুটপাত দখল করে রাখেন। এতে পথচারিদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। তাই, হকার ও ফুটপাত দখলমুক্ত এবং যানজট নিরসনে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহৃত আছে।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জে ২ জনকে জেল, ৭ জনকে ৩৫ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ

আপডেট : ০৯:৩৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬