ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির সভায় হক স্যারকে স্মরণ, নতুন সদস্য সচিব ইসমাইল সরদার 

ছবি-ত্রিনদী

হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভা অনুষ্ঠিত হয়। গত ১৮ জুন, বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির আহবায়ক মো. মনিরুজ্জামান পাটোয়ারী।
সভায় সমিতির প্রয়াত সদস্য সচিব মো. আব্দুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার কর্মময় জীবনের উপর বিশেষ আলোচনা করেন। শেষে তাঁর মাগফেরাত কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়ার পূর্বে অনুষ্ঠিত সভায় সদস্য সচিবের পদ শুন্য ঘোষণা করে উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে টংগীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইসমাইল হোসেন সরদারকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের উপস্থাপনায় সভায় মরহুম  আব্দুল হকের মাগফেরাত কামনা করে নব-নির্বাচিত সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন সরদার সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন এবং তার দায়িত্ব পালনে সহযোগিতা কামনা করেন।
ট্যাগস :
জনপ্রিয়

বাবুরহাট বাজার মোবাইল ব্যবসায়ী সমিতি’র সভাপতি আলাউদ্দিন সাধারণ সম্পাদক মাসুম বকাউল

হাজীগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির সভায় হক স্যারকে স্মরণ, নতুন সদস্য সচিব ইসমাইল সরদার 

আপডেট : ০৫:৫৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬