ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ২১ জুলাই

ছবি-ত্রিনদী

চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতি লিমিটেড (নিবন্ধন নং–০৮/চাঁদ/১৯, ট্রাক নতুন বাজার)-এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ২১ জুলাই ২০২৬ তারিখে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

রোববার (২১ জুন) নির্বাচনী তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও জেলা সমবায় কার্যালয়ের সহকারী নিবন্ধক বিল্লাল হোসেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ জুন মনোনয়ন ফরম বিতরণ করা হবে। ১ ও ২ জুলাই মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ৫ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ ও ৭ জুলাই আপিল গ্রহণ করা হবে।

এছাড়া ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত মনোনয়ন সংক্রান্ত মামলা বা আপত্তির বিষয়ে শুনানি ও নিষ্পত্তি কার্যক্রম চলবে। ১৩ জুলাই বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১৪ জুলাই দুপুর ১২টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে এবং একই দিন বিকেলে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

নির্বাচনে মোট ১৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

তফসিল ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা নাজমুন্নাহার। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ কামরুজ্জামান ভূঁইয়াসহ সংগঠনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

চাঁদপুর জেলা বালুবাহী নৌযান মালিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা, ভোট ২১ জুলাই

আপডেট : ০৬:১০:৫২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬