ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের পাশাপাশি প্রত্যেকের পাড়া মহল্লা মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়তে হবে-পুলিশ সুপার মোঃ রবিউল হাসান

ছবি-ত্রিনদী

কচুয়ায় মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি চাঁদপুর পুলিশ সুপার মোঃ রবিউল হাসান বলেন,

প্রত্যেকের পাড়া মহল্লা মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়তে হবে। আমাদের দেশের মাদকের যে অবস্থা এটা আসলে চতুর্দিকে ছেড়ে গেছে। প্রতিটি জায়গায় মাদকের কমবেশি ছোয়া আছে‌। সঙ্গ দোষ হচ্ছে একটা খারাপ একটা বিষয়‌। আমাদের বর্তমান সমাজের যারা তরুণ রয়েছে তাদেরকে ছোট থেকে কাউন্সিল করতে হবে । আপনাদের ছেলে-মেয়েদেরকে খেয়াল রাখতে হবে। সে কি লেখাপড়া করছে, নাকি অন্য পথে চলে যাচ্ছে। আপনাদের ছেলে মেয়েদের কাছে অযথাই মোবাইল ফোন না দেওয়ার জন্য বিরত থাকবেন। বিশেষ করে স্কুল, মাদ্রাসা, কলেজ, শিক্ষকরা এলাকা ভাগ করে সন্ধ্যার পরে শিক্ষার্থীরা পড়ার টেবিলে আছে কি না তাদের প্রতি নজরদারি রাখতে হবে। চাঁদপুরে যে কয়টি ডাকাতির ঘটনা হয়, অধিকাংশ গুলো কচুয়াতে হয়। প্রতিটি গ্রামগঞ্জে পাড়া, মহল্লায় কমিউনিটি পুলিশিং কমিটি করে সকল কিছু খেয়াল রাখতে হবে। যারা আপনাদের এলাকায় বড় বড় মাদক ব্যবসায়ী রয়েছে, তাদের নাম তালিকা সহ আমাদের কাছে তথ্য দিবেন, আপনাদের সকল কিছু গোপন রেখে,আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো। মঙ্গলবার দুপুরে কচুয়া থানার চত্বরে কমিউনিটি পুলিশিং সভায় উপরোক্ত কথা বলেন তিনি।

কমিউনিটি পুলিশিং সভায় কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলামের সভাপতিত্বে ও তদন্ত কর্মকর্তা রাশেদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর পুলিশিং কমিটির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার,পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সেলিম পাটোয়ারীর, কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ তরিকুল ইসলাম তরিক, কচুয়া বাজার ব্যবসায়ী ফখরুল ইসলাম, পৌর জামায়াত ইসলামের আমির জাকির উল্লাহ শাজলী,কচুয়া মডেল মসজিদের প্রেস ইমাম মাওলানা ফরহাদ হোসাইন। এসময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ‌।

ট্যাগস :
জনপ্রিয়

বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা

পুলিশের পাশাপাশি প্রত্যেকের পাড়া মহল্লা মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়তে হবে-পুলিশ সুপার মোঃ রবিউল হাসান

আপডেট : ০৫:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬