ঢাকা ০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে মানবসেবায় ওয়ালটনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ছবি-ত্রিনদী

সারাদেশের মতো চাঁদপুরের হাজীগঞ্জে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ওয়ালটন প্লাজা হাজীগঞ্জ ও ওয়ালটন প্লাজা মডেল টাউনের যৌথ উদ্যোগে বুধবার (২৪ জুন) দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন, মেডিসিন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. পিয়াল সাহা।

এদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ ওয়ালটন প্লাজা মডেল টাউনের সম্মুখে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে ওয়ালটন পণ্যের গ্রাহকসহ স্থানীয় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চিকিৎসাসেবা, পরীক্ষা ও ঔষধ বিতরণ’সহ প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ প্রদান করা হয়।

মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে ওয়ালটনের রেজিওনাল ক্রেডিট ম্যানেজার অতুনু সরকার বলেন, ওয়ালটন মানসম্মত পণ্য বিক্রির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দেশব্যাপী সকল ওয়ালটন প্লাজায় চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ওয়ালটন প্লাজা হাজীগঞ্জ শাখার ম্যানেজার মো. আরিফুল হাসান ও ওয়ালটন প্লাজা মডেল টাউনের ম্যানেজার বাছির আহমেদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, ফ্রি এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অসহায় ও নিম্নআয়ের মানুষেরা চিকিৎসকের পরামর্শ ও ঔষধ পেয়ে উপকৃত হয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয়

আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খান

হাজীগঞ্জে মানবসেবায় ওয়ালটনের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ০৬:০১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬